editor
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি
আসন্ন জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় একক প্রার্থী নির্ধারণের লক্ষ্যে আজ দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৬ জন প্রার্থী দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে পৌর নির্বাচনে লড়তে চান বলে জানান।
পৌর আওয়ামী লীগের সভাপতি শামছ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন আহমদ, অ্যাডভোকেট আজমল আলী, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, মজির উদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দার।
বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. খলিল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল হুসাইন, উপজেলা কমিটির সদস্য শিহাব আহমদ দলীয় মনোনয়ন চান বলে সভায় জানানো হয়।
সভায় প্রধান অতিথি বলেন, স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে দলীয় একক প্রার্থী নির্ধারণ করা সম্ভব না হলে আগ্রহীদের ঢাকা থেকে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করতে হবে। মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে একজনকে মনোনয়ন দিবে। যিনি নৌকার প্রার্থী হবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
S/H- (Sultana -3)
6 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
4 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
5 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
2 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
5 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
1 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
6 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।