editor

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

জকিগঞ্জ হয়ে আসামে গেল বাংলাদেশের সিমেন্ট

জকিগঞ্জ হয়ে আসামে গেল বাংলাদেশের সিমেন্ট

3

জকিগঞ্জ প্রতিনিধি

7

সম্ভাবনার নতুন দুয়ার নিয়ে ভারতের আসামের করিমগঞ্জে বাংলাদেশের সিমেন্ট রপ্তানি ও পাথর আমদানির শুভ সুচনা হয়েছে আজ সোমবার (৯ নভেম্বর)। সিলেটের জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন প্রতিষ্ঠার ৭৩ বছর পর এই প্রথম এ স্টেশন হয়ে ভারতে পৌঁছেছে সিমেন্টের একটি চালান।

4

জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশনের সুপারিন্টেন্ডেন্ট মিজানুর রহমান মুন্সি জানান, নারায়ণগঞ্জের প্রিমিয়ার সিমেন্ট কারখানা থেকে এমডি প্রিমিয়ার-৬ নামক সিমেন্টবোঝাই একটি জাহাজ গতকাল রবিবার জকিগঞ্জে এসে পৌছায়। ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আজ সোমবার তা জকিগঞ্জের ওপারে আসামের করিমগঞ্জ জাহাজঘাটে নোঙর করে। আসামের করিমগঞ্জের কর এন্ড সন্স নামক একটি প্রতিষ্ঠান তা আমদানি করে। সিমেন্ট আমদানির মুহূর্তটি ভার্চুয়ালি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের কথা থাকলেও শেষ পর্যন্ত ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুনীল কুমার সিং, আইডব্লিএ’র সদস্য (ট্রাফিক) শষি ভুষণ শুক্লা, আইডব্লিউএ’র পরিচালক (গৌহাটি) সুরেন্দ্র সিংসহ কাস্টমসের উচ্চপদস্থ কর্মকর্তারা তা উদ্বোধন করেন। এ উপলক্ষে জকিগঞ্জ সীমান্তের ওপারে করিমগঞ্জ কাস্টমস ও জাহাজ ঘাটকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

তিনি আরও জানান, এই চালানে আড়াই হাজার ব্যাগ সিমেন্ট রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৮ অক্টোবর থেকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত একমাসের জন্য প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিকে সিমেন্ট রপ্তানির জন্য প্রাথমিক অনুমতি দিয়েছে।

জকিগঞ্জ কাস্টমস ঘাটে এ সময় উপস্থিত ছিলেন, কাস্টমস পরিদর্শক বিশ্বজিৎ ব্যানার্জি, বিজিবি ক্যাম্প কমান্ডার জাহাঙ্গির আলম, প্রিমিয়ার সিমেন্টের ম্যানেজার ড. সালা উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল প্রমুখ।

4

প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপক সালা উদ্দিন জানান, নৌপথে আসামের সঙ্গে রপ্তানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ থেকে অল্প খরচে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য সুবিধা বিস্তৃত হবে। এতে দুই দেশই উপকৃত হবে।

1

বাংলাদেশের আভ্যন্তরিন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর এই চালানটি নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে মেঘনা নদী হয়ে আশুগঞ্জ পৌঁছায়। পরবর্তীতে কুশিয়ারা নদী দিয়ে জকিগঞ্জ কাস্টমস হয়ে করিমগঞ্জে নোঙর করে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এমভি জান্নাত ও এমভি হাজী বশির নামের কার্গোর মাধ্যমে ভারত থেকে ৩৭৫ মেট্রিক টন চুনাপাথর আমদানির জন্য প্রস্তুত রাখা হয়েছে করিমগঞ্জ জাহাজ ঘাটে।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ঈদকে সামনে রেখে সিলেটের হলি বাজার পরিদর্শনে বানিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী

1 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি ও ৫০ হাজার ডলার আত্মসাৎ: অভিযুক্ত সিলেটের সোহাগ

7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

6 ​বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

7 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

5 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 বৃহস্পতিবার

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

4 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

4 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

1
7