editor

প্রকাশিত: 4:39 PM, September 13, 2020

জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি উপেক্ষিত নতুন করে করোনা পজিটিভ আরো ৩ জন

জগন্নাথপুরে স্বাস্থ্যবিধি উপেক্ষিত নতুন করে করোনা পজিটিভ আরো ৩ জন

8

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আবারো নতুন করে ৩ ব্যাক্তি করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান-
গত ০৯ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রকাশিত কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টে প্রকাশ জগন্নাথপুর উপজেলায় নতুন করে আরও ৩ ব্যক্তি কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়েছেন। উনাদের মধ্যে দুইজন জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা, এবং অন্যজন পাটলী ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরোজ জাহান এর নেতৃত্বে একটি মেডিকেল টীম প্রাথমিক পরীক্ষা শেষে আক্রান্ত ব্যক্তিদেরকে হোম আইসোলেশনে রাখেন এবং চিকিৎসা সহ পরবর্তী স্বাস্থ্যবার্তা প্রদান করেন।
এছাড়াও উনাদের পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা ও উনাদের পরিবারের সবাইকে শতভাগ হোম কোয়ারান্টাইনে থাকা নিশ্চিতকরন সহ আশেপাশের বাড়িগুলোকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক অবস্থা অবলম্বন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্হিত ছিলেন পাটলী ইউনিয়নের সন্মানিত ইউপি সদস্য জনাব এখলাছুর রহমান। মেডিকেল টীমে উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিনয় কৃষ্ণ চক্রবর্তী এবং এম্বুলেন্স চালক প্রাণেশ চন্দ্র দাস সহ এলাকার সন্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জগন্নাথপুর উপজেলায় এখন পর্যন্ত সর্বমোট ১৫৫ জন ব্যক্তি ‘কোভিড-১৯’ পজিটিভ হয়েছেন।এরমধ্যে সর্বমোট ১৩৯ জন সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন। এবং ১৬ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে পৌরসভার- জগন্নাথপুর বাজার, কেশবপুর বাজার, রানীগঞ্জ বাজার, ভবের বাজার, ও রসূলগঞ্জ বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জনসাধারনের মধ্যে করোনা প্রতিরোধে সরকারি বিধি নিষেধ মেনে চলার কোনো প্রভাব নেই। হাতে গোনা দুই একজন ছাড়া প্রায় সবাই স্বাস্থ্য বিধি মেনে চলছেননা।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডা. মধু সুধন ধর আরো বলেন- সারা বাংলাদেশের ন্যায় আমাদের প্রিয় জগন্নাথপুরেও প্রতিদিন এই রোগ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেজন্য দয়া করে – ঘরে থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া অযথা বাড়ির বাইরে যাবেন না। বা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, এবং নিজেদের মধ্যে শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

4 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

1 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

2 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

4 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

3 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

1 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 3 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

3 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 7 এই

1
2