admin

প্রকাশিত: 11:42 AM, November 1, 2025

জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি আপোষহীন

পেশাজীবিদের সাথে মতবিনিময়কালে কয়ছর এম আহমেদ

জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি আপোষহীন

6

জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি আপোষহীন

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর উন্নয়নে আমি বদ্ধপরিকর এবং আপোষহীন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ যাতে বাড়িতে থেকে কাজ করতে পারেন তার ব্যবস্হা করা হবে। সবার আগে জনসাধারণ কে প্রশিক্ষণ দিয়ে এবং এলাকায় কর্মসংস্থানের ব্যবস্থা করে নিজ মাতৃভূমিতে কাজের ব্যবস্থা করা হবে।

8

তিনি গতকাল শুক্রবার রাতে সিলেটের আমানী কনভেনশন সেন্টারে সিলেটে বসবাসরত জগন্নাথপুর ও শান্তিগঞ্জের পেশাজীবিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ সমিতি সিলেট’র সাধারন সম্পাদক এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ সমিতি সিলেট’র সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য শিহাব খান এবং এমসি বিশ্ববিদ্যালয় কলেজ যুব রেডক্রিসেন্ট’র দলনেতা ছাত্রনেতা রাজিব হোসাইনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ সমিতি সিলেট’র উপদেষ্টা ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জালাল উদ্দিন, সুনামগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ম সম্পাদক জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রোটারিয়ান এম এ মুকিত, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট’র আহবায়ক ও মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা শামসুজ্জামান জামান, বিশিষ্ট সাংবাদিক এহিয়া চৌধুরী, দোয়ারাবাজার স্কুল ও কলেজের অধ্যক্ষ সুহেল আহমদ, সাবেক মেম্বার আবুল বাসার, শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ম সম্পাদক ডা. সাইকুল ইসলাম, সিলেট ইয়াং স্টার’র সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন সংস্থার প্রধান পৃষ্ঠপোষক যুব নেতা ফরিদ আহমদ, যুব সংগঠক মনেয়ার হোসেন মিন্টু,শহিদুল ইসলাম মুন্সি, গীতিকার পরিষদের সাধারণ সম্পাদক গীতিকার আমির উদ্দিন শিহাব, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ সভাপতি সোনাম দেব, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান। সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন আল আমিন।

6

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি ও জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসিম ডালিম, শান্তিগন্জ সমিতির সহ সভাপতি হযরত আলী তালুকদার, শুয়েব আহমদ, বাবলুল হক, মাষ্টার তালেব হোসেন, আবু শহিদ সাহিন, যুগ্ম সম্পাদক বশির আহমদ ফারেস, কোষাধ্যক্ষ সাইরুল ইসলাম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলনেতা সৈয়দ মোহাদ্দিস, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমদ ভুঁইয়া, শামসুল ইসলাম সাপ্তাব,নুরুল আমিন রুহুল, নাগরিক উন্নয়ন সংস্থার সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সভাপতি আক্তার আহমদ,সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ জুনেদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক সোহাগ ভুইয়া, লিডিং ন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ ,সেলিম আহমদ, তাজুল ইসলাম, রাজু আহমদ, তোফায়েল আহমেদ, এলকাছ আহমদ, কাওছার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

1

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

3 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

1 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

8 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

2 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

2 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

8 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
6