editor
প্রকাশিত: 10:49 PM, November 2, 2020
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর সভার নব নির্বাচিত মেয়র মো: মিজানুর রশীদ ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। গত রবিবার সিলেটের বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহন শেষে গতকাল সোমবার সকাল ১১টায় পৌরসভার পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও সচিব শতীষ গোষ্মামীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সেক্রেটারী মো: জাহির উদ্দিন, কাউন্সিলর আবাব মিয়া প্রমূখ। অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর ,কর্মকর্তাবৃন্দ এবং মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া পরিবারের পক্ষ থেকে ফুলের মালা ও ক্রেষ্ট প্রদান করা হয়। পরে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক নব নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূঁইয়ার হাতে সাক্ষরের মধ্যদিয়ে পৌরসভার দায়িত্বভার তুলেদেন।
এসময় মেয়র মিজানুর রশীদ ভূঁইয়ার মাতা প্রয়াত পৌরসভার প্রথম চেয়ারম্যান হারুনুর রশীদ হিরণ মিয়ার স্ত্রী উমারুন নেছা, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, জগন্নাথপুর পৌর আওযামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক , পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, মহিলা কাউন্সিলার মীনা রানী পাল, মির্জা তোফায়েল আহমদ সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন শ্রেনীপেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
7 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
8 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের