editor
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
গত ১৫ আগস্ট মহেন্দ্র সিং ধোনির অবসর গ্রহণের ঘণ্টাখানেকের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের আরেক তারকা ব্যাটসম্যান সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর জীবনের দ্বিতীয় ইনিংসে তার কর্মকাণ্ড নিয়ে ইঙ্গিত আগেই পাওয়া গেছে। তিনি ভারতীয় ক্রিকেটের উন্নতির কাজে নিজেকে নিয়োজিত করতে চান। আর এর জন্য তিনি বেছে নেন জম্মু ও কাশ্মীরকে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের অ্যাম্বাসডর হয়েছেন উত্তরপ্রদেশের ক্রিকেটার সুরেশ রায়না। ২৭ নভেম্বর তিনি ৩৪ বছরে পা দেবেন। নিজের ৩৪ তম জন্মদিনে জনহিতকর কাজের উদ্যোগ নিয়েছেন রায়না। তিনি উত্তর প্রদেশ জম্মু ও এনসিআর জুড়ে ৩৪টি সরকারি স্কুলে পানীয় জল এবং স্যানিটেশন নির্মাণের ব্যবস্থা করবেন। গতকাল সোমবার থেকেই এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। এর ফলে উপকৃত হবে ওই ৩৪ টি সরকারি স্কুলের ১০ হাজার শিক্ষার্থী।
নিজের মেয়ে ‘গ্রাসিয়ার’ নামে এনজিও খুলেছেন রায়না। ‘গ্রাসিয়া’ রায়না ফাউন্ডেশন নামের এই এনজিওর মাধ্যমে তিনি ১০ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যাচ্ছেন। জানা গেছে, তার জন্মদিনের সপ্তাহটা এভাবেই নানা রকম জনসেবামূলক কাজের মধ্যে দিয়েই কাটাবেন। ‘যুবা আনস্টপেবল’ নামের আরও একটি এনজিও সঙ্গে যুক্ত হয়ে বেশ কয়েকটি স্কুলে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন তারা। ৫০০ দরিদ্র মায়ের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
রায়না জানিয়েছেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমার ৩৪ তম জন্মদিন পালন করতে যাচ্ছি। এটা খুবই আনন্দের। আমার জন্মদিন এর চেয়ে ভালো ভাবে উদযাপন করতে পারতাম না। সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
6 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
5 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
2 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
3 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি