editor
প্রকাশিত: 11:51 AM, October 22, 2020
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় সিলেট সিটি পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার ম্ক্তুারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু। এসময় তিনি বলেন, একটি মহল জনগণের বহু প্রত্যাশিত সড়ক নিরাপত্তা আইন-২০১৮ পূর্ণাঙ্গ বাস্তবায়নে বাধা প্রদান করেছে। তিনি অবিলম্বে সড়ক নিরাপত্তা আইন-২০১৮ পূর্ণ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় এই আইনের যারা বিরোধীতা করছেন তাদের বিরুদ্ধে নিসচা কর্মীরা সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলবে। তিনি আরো বলেন, নিসচার কার্যক্রম কারো বিরুদ্ধে নয়, এটা সামাজিক আন্দোলন। সমাজের সকলকে নিয়ে নিসচা আন্দোলন করে যাচ্ছে। সকলের সহযোগিতা নিয়েই বাংলাদেশকে সড়ক দুর্ঘটনামুক্ত রাখতে নিসচা কর্মীরা অঙ্গিকারবন্ধ।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নিসচা সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইমানুর রশিদ চৌধুরী ইমন, সহ-সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক ডা. মনির চৌধুরী, আইন সম্পাদক কাওছার আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ডা. লোকমান হেকিম, প্রচার সম্পাদক সুহেল চৌধুরী, দপ্তর সম্পাদক কাইয়ূম চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব, যুব সম্পাদক মারজান তৌফিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য এম.এ ওয়াহিদ চৌধুরী, আলমগীর হোসেন, নিসচা সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আব্দুর রহমান, আশরাফ উদ্দিন রুবেল, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, রকি দে, দেলওয়ার আহমদ চৌধুরী, আব্দুল হাসিব, মহানগরের সদস্য জিএ চৌধুরী আরমান, উজ্জল মোরাদ, তোফায়েল আহমদ তুহিন, বদর উদ্দিন, আবু সোবহান ছানি, শুভঙ্কর চন্দ্র দাস, মো. আলবাব মাহমুদ, শাহেদ শাহরুল অয়ন, শামীম রেজা, মো. রাফি, মুন্না আহমদ, স্বেচ্ছাসেবী সংগঠন সুভাস এর সভাপতি সৈয়দ আছলাম হোসেন, আব্দুল কাদির জীবন, শাহ সারওয়ার আলী, জাবের হোসেন, কামাল আহমদ প্রমুখ।
4 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 2 সোমবার (১৪
4 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
7 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
2 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
6 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
8 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
8 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের