editor
প্রকাশিত: 10:58 AM, October 9, 2020
জাতীয় সংসদের আধুনিকায়ন প্রকল্পের আওতায় সংসদের মূল ভবনের ৪৮টি পয়েন্টে আধুনিক এবং বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ার্ল্ড রেপুটেড লাইট ব্রান্ড (লিগমেন্ট)-এর লাইট স্থাপন এবং টানেলের অভ্যন্তরে আধুনিক লাইট স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন।
আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, বৃহস্পতিবার রাতে সংসদ ভবন গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জাতীয় সংসদের টানেল এবং মূল ভবন আলোকিতকরণ কাজের পরিকল্পিত নকশার আলোকে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে পরিকল্পনা অনুসারে বাস্তবায়িত কাজসমূহের দু’টি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়। স্পিকার সংসদের মূল ভবনের বিভিন্ন প্রান্তে ট্রায়াঙ্গেল ও অন্যান্য সেপের স্থানসমূহে স্থাপিত লাইটের বিষয়ে পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংসদ ভবন সংস্কার ও রক্ষণাবেক্ষণে ১১৭ কোটি টাকার আমব্রেলা প্রকল্প শেষ হওয়ার পর চলতি অর্থ বছরে ২৩৪ কোটি টাকার নতুন আরেকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর।
8 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
3 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
4 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
4 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
4 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
4 স্টাফ রিপোর্টার: 2 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
5 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
4 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।