editor
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আওয়ামী লীগ ও বিএনপি একসাথে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। অন্যদিকে, জামায়াত আমাদের বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি।
রোববার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য নাছির চৌধুরী তাঁর দীর্ঘ ৫০ বছরের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, আপনারা আমাকে দুইবার উপজেলা চেয়ারম্যান এবং একবার এমপি নির্বাচিত করেছেন। বিরোধী দলে থাকায় আমি প্রত্যাশিত উন্নয়ন করতে পারিনি, যেমনটি সুরঞ্জিত সেনগুপ্তও পারেননি। কিন্তু এবার ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। আমাদের নেতা তারেক রহমান দিরাই-শাল্লার উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। আপনারা ধানের শীষে ভোট দিন, আমি আপনাদের উন্নয়ন এনে দেবো।
বক্তব্যের এক পর্যায়ে নাছির চৌধুরী আবেগাপ্লুত হয়ে বলেন, এটি আমার জীবনের শেষ নির্বাচন। আমি আর কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসব না। আপনারা পকেটের টাকা খরচ করে আমার জন্য কাজ করছেন। আগে একবার স্লোগান ছিল ‘নিজের খাইয়া লাঙল’, এবার ‘নিজের খাইয়া ধানের শীষ’। আগামী ১২ ফেব্রুয়ারি দলমতের ঊর্ধ্বে উঠে ধানের শীষে ভোট দিন। এই জয় হবে খালেদা জিয়ার, তারেক রহমানের এবং আপনাদের।
দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শোয়াইব আহমদ, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, দিরাই উপজেলা সেচ্চাসেবক দলের সহ সভাপতি রইছ মিয়া, জাসাসের সভাপতি শেরগুল আহমেদ এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল মনসুর শওকত।
এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, নাছির চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই দিরাই ও শাল্লার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে ধানের শীষের খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হন। জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
1 ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বিশাল আলোচনা সভা
2 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত
8 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
3 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
2 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
2 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
7 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
8 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট