editor
প্রকাশিত: 11:57 AM, September 24, 2020
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পরই মাদককাণ্ডে উঠে আসে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। এবার সেই মাদককাণ্ডে নাম জড়াল ইন্ডাস্ট্রির আরও চার অভিনেত্রীর। বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর ও রাকুল প্রীত সিংহকে তলব করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। আগামী তিন দিনের মধ্যে এই চার অভিনেত্রীকে তাদের দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে এনসিবি।
ভারতীয়, দীপিকা এই মুহূর্তে গোয়া রাজ্যে পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটিংয়ে রয়েছেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত শুটিং হলেও আজ বুধবার থেকে আপাতত স্থগিত রয়েছে। দীপিকার পাশপাশি গতকালই তার ম্যানেজার কারিশ্মা প্রকাশকে ডেকে পাঠিয়েছে এনসিবি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আপাতত এনসিবির কাছ থেকে কিছু দিন সময় চেয়েছেন কারিশ্মা। কয়েকটি সূত্র বলছে, দীপিকা ও কারিশ্মা এই মুহূর্তে একসঙ্গে গোয়া রাজ্যেই রয়েছেন।প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতেই বেশ কয়েকজন বলেউড তারকার হোয়াটসঅ্যাপ চ্যাট এনসিবির হাতে আসে। চ্যাটটি বেশ পুরোনো, ২০১৭ সালের। সেই চ্যাটে দেখা যায়, ‘ডি’ ও ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিকবার কথা চালাচালি হয়েছে। কখনো ‘ডি’, ‘কে’-কে গাঁজা আছে কি না জিজ্ঞাসা করছেন। আবার কখনো বা ‘কে’ তাকে (ডি’কে) গাঁজার হদিস দিচ্ছেন।
বলিউডের একাংশের দাবি, এই ‘ডি’ হলেন দীপিকা পাড়ুকোন। আর ‘কে’ অর্থাৎ কারিশ্মা দীপিকার ম্যানেজার। এই বিষয়টিই খতিয়ে দেখছে এনসিবি। পাশাপাশি এনসিবির নজরে রয়েছে বছর তিনেক আগে দীপিকাসহ বলিউডের বেশ কয়েকজন নামজাদা অভিনেতার ক্লাব ‘কোকো’তে একটি পার্টির ঘটনা। বলিউডের ভেতর মহলের খবর, ওই পার্টির জন্যই ‘ডি’, ‘কে’-কে গাঁজার খবর জানতে চাইছিলেন।
কারিশ্মা কাজ করেন ‘কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি’তে। সেই এজেন্সির কর্ণধার মধু মন্টেনাকে আজ জেরা করেছে এনসিবি। কারিশ্মা আবার সুশান্তের প্রাক্তন ম্যানেজার জয়া সাহারও ঘনিষ্ঠ বন্ধু। এই জয়ার সঙ্গেই রিয়া চক্রবর্তীর মাদক সংক্রান্ত চ্যাট কিছু দিন আগেই ফাঁস হয়েছিল। জয়া রিয়াকে লিখেছিলেন, ‘সুশান্তের চায়ে চার ফোঁটা মিশিয়ে দিও। ৩০/৪০ মিনিটের মধ্যেই ফল টের পাবে।’
গত তিন ধরেই জয়াকে নিয়মিত তাদের দপ্তরে ডেকে পাঠাচ্ছে এনসিবি। শোনা যাচ্ছে, জয়া ও কারিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এনসিবি সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার জয়া সাহা জিজ্ঞাসাবাদের সময় এনসিবিকে জানান, রিয়া, শ্রদ্ধা ও সুশান্তের জন্য তিনিই সিবিডি অয়েল (ক্যানাবিডিয়ল) কিনে দিয়েছিলেন। সিবিডি আদপে গাঁজা থেকে তৈরি এক ধরনের তেল জাতীয় পদার্থ।
এনসিবি সূত্রে আরও জানা যাচ্ছে, রাকুল ও সারার নাম বয়ানে উল্লেখ করেন মাদককাণ্ডে অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। রিয়ার বয়ান অনুযায়ী, ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় থেকেই মাদকাসক্ত হয়ে পড়েন সুশান্ত। ওই ছবিতে সুশান্তের কো-স্টার ছিলেন সারা। সে সময় সম্পর্কেও ছিলেন তারা। কিছু দিন আগেই সারা এবং সুশান্তের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা গিয়েছিল সারা-সুশান্ত একসঙ্গে ধূমপান করছেন।
এদিকে রিয়া এনসিবিকে জানিয়েছেন, সুশান্তের সিগারেটে গাঁজা ভরে খাওয়ার অভ্যাস ছিল। আর সেই অভ্যাস নাকি হয়েছিল ‘কেদারনাথ’ শুটের সময়েই। সুশান্তের মতো সারাও মাদকে আসক্ত কি না, সেই বিষয়টিই খতিয়ে দেখবে এনসিবি।
তবে এখনো পর্যন্ত সারা, দীপিকা, রাখুল বা শ্রদ্ধা কেউই এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে বলিউডের প্রথম সারির অভিনেতাদের নাম হঠাৎ-ই মাদক মামলায় জড়িয়ে যাওয়ায় আপাতত স্তম্ভিত বলিউড। শোনা যাচ্ছে, এখানেই শেষ নয়। এনসিবির নজরে আরও বেশ কয়েকজন বলিস্টার। এরপর কার ডাক পড়বে এখন সেটাই দেখার পালা।
1 7 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
8 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা