editor
প্রকাশিত: 10:16 PM, November 12, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা ক্রীড়া সংস্খার সাধারণ সম্পাদক পদ থেকে পদতাগ করেছেন মাহিউদ্দিন সেলিম। সংস্থাটির নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন বিজিত চৌধুরী। তিনি আগে জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে ছিলেন। গত বুধবার সেলিম পদত্যাগ করেন। একইদিনে দায়িত্ব নেন বিজিত।
জানা যায়, সিলেট জেলা সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের আয়োজনের অংশ হিসেবেই পদত্যাগ করেছেন সেলিম। দীর্ঘ দশ বছর পর আদালতের নির্দেশে ক্রীড়া সংস্থার নির্বাচন হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এই নির্বাচনে মাহিউদ্দিন সেলিম আবারও সাধারণ সম্পাদক প্রার্থী হবেন বলে জানা গেছে। জাতীয় ক্রীড়া পরিষদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী অ্যাডহক কমিটির কেউ নির্বাচন করার সুযোগ না থাকায় মাহিউদ্দিন আহমদ সেলিম কমিটি থেকে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে মাহিউদ্দিন সেলিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সেলিমের পদত্যাগ ও নিজের দায়িত্বগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ক্রীড়া সংস্থার নতুন সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, গত বুধবার আমি দায়িত্ব নিয়েছি। আজকে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিনকে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। এরআগে সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল।
জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ডিসেম্বর মাসের শুরুতেই সিলেট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন করার কথা। প্রসঙ্গত, সর্বশেষ নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হয়ে গেলে ২০১৫ সালের এপ্রিলে সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও মাহিউদ্দিন সেলিমকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আহবায়ক কমিটি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটির অন্যান্য সদস্য ছিলেন, সহ-সভাপতি সিলেটের পুলিশ সুপার, কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী ও নাজনীন হোসেন। ৯০ দিনের মধ্যে নির্বাচনের জন্য করা ছিলো এই অ্যাডহক কমিটির। পরবর্তীতে বিভিন্ন মামলা থাকায় দফায় দফায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। নির্বাচিত পরিষদের চেয়েও বেশি সময় প্রায় সাড়ে ৫ বছর সময় দায়িত্বে রয়েছে এই কমিটি।
জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক
প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’
সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও
দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।