editor

প্রকাশিত: 10:56 AM, September 29, 2020

জেলা বিএনপির আহবায়কের বিতর্কিত কর্মকান্ডে বিভ্রান্ত না হওয়ার আহবান

জেলা বিএনপির আহবায়কের বিতর্কিত কর্মকান্ডে বিভ্রান্ত না হওয়ার আহবান

1

জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ূম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন আহমদ, আব্দুল মান্নান, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, আহমেদুর রহমান চৌধুরী, ইশতিয়াক সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী এক যুক্তি বিবৃতিতে সিলেট জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার কর্তৃক বিগত ১২/০৮/২০ইং তারিখে পুনর্গঠনকৃত যে কমিটি ঘোষণা করেছেন, তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও সিলেট জেলা বিএনপি’র সম্মেলনকে বানচাল করার সামিল বলে আমরা মনে করি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঠিক একই কায়দায় সাবেক সভাপতি/ সাবেক সাধারণ সম্পাদকের সাথে ষড়যন্ত্র করে তিনি বিগত ১২/০২/২০২০ইং তারিখে যে কমিটি ঘোষনা দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তা বাতিল করেন। এরপর আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাঃ জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখওয়াত হাসান জীবন এবং সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলনের সমন্বয়ে আমাদের পক্ষ থেকে ১৪টি ইউনিটে আরও ৬ জন সদস্য দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই মর্মে আমরা ৬ জন করে নামের তালিকা কেন্দ্রীয় নেতা কমিল উদ্দিন মিলনের কাছে জমা দেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য অত্যন্ত চরম গ্রুপিংবাজ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি/সাধারণ সম্পাদকের স্বার্থ হাসিলকারী এই আহবায়ক কামরুল হুদা জায়গীরদার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আবারও না জানিয়ে আমাদের লিস্ট থেকে না নিয়ে সাবেক সভাপতি/সাবেক সাধারণ সম্পাদকের মন মত সদস্যদের দিয়ে আবারও কমিটি ঘোষণা করেছেন। এমতবস্থায় আমরা ইতিমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকল সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করেছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এখন আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন উপজেলার কমিটি গঠন নিয়ে একতরফা নির্দেশ দিয়ে যাচ্ছেন এবং কিছু কিছু এলাকায় ইতিমধ্যে ইউনিয়ন কমিটিও ঘরে বসে করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা পরিষ্কার ভাষায় বিভিন্ন উপজেলার আহবায়কদের কাছে আমাদের আবেদন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তৃণমূলে যে শক্তিশালী নেতৃত্ব গড়ার যে প্রক্রিয়া চলছে, জেলা আহবায়কের নির্দেশে যাতে কোন মতেই ইউনিয়নগুলোর কোন পকেট কমিটি গঠিত না হয়। তা না হলে এর দায় দায়িত্ব সংশ্লিষ্ট সকলকেই নিতে হবে।
আমরা বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দকে সুস্পষ্ট ভাষায় জানাতে চাই, নৈতিক স্খলনে অভিযুক্ত, গ্রুপিংবাজ এই আহবায়কের ষড়যন্ত্রে না পড়ে কেন্দ্রীয় কোন নির্দেশনা না আসা পর্যন্ত কোন ইউনিয়ন কমিটি করা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

8 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

4 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

2 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

1 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

2 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 6 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

7 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

7 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

6 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন

1
7