editor
প্রকাশিত: 1:07 PM, June 22, 2026
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় চোরাচালান পণ্য থেকে ডিবি পুলিশের নাম ব্যবহার করে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ফারুক (ওরফে কাউয়া ফারুক) সহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই চক্রটি সীমান্ত এলাকা দিয়ে আসা বিভিন্ন পণ্যের চালান থেকে নিয়মিত এই অর্থ আদায় করে আসছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ভারত থেকে অবৈধভাবে আসা গরু, মহিষ, মোটরসাইকেল, কসমেটিকস, চিনি, জিরা, কম্বলসহ বিভিন্ন ধরনের পণ্য জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে। এসব চোরাই পণ্যের চালান থেকে ডিবি পুলিশের নাম ভাঙিয়ে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে এই চক্রটি।
অভিযোগ রয়েছে, চক্রটির সদস্যরা নিজেদের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চোরাচালান সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহনকারীদের ভয়ভীতি দেখিয়ে এই বিপুল অংকের অর্থ হাতিয়ে নেয়। তাদের এমন কর্মকাণ্ডে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ ধরনের চাঁদাবাজি চললেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তদন্ত বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে পার পেয়ে গিয়ে অভিযুক্তরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ফারুক ওরফে কাউয়া ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে স্থানীয় সচেতন মহল চোরাচালানের আড়ালে এই চাঁদাবাজির ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ডিবি পুলিশের নাম ব্যবহারকারী চক্রটিকে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
2 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
7 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
3 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
1 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
6 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
1 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
2 পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই
5 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)