admin

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

জৈন্তাপুরে তিন ভূমি অফিসে জনবল সংকট, সেবা পেতে ভোগান্তি

জৈন্তাপুরে তিন ভূমি অফিসে জনবল সংকট, সেবা পেতে ভোগান্তি

8

জাহিদুল ইসলাম:
সিলেটের উপজেলার জৈন্তাপুর সদর, দরবস্ত ও হরিপুর ইউনিয়ন ভূমি অফিসে জনবল সংকটের কারণে সেবা নিতে আসা মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও জমি বিক্রি কিংবা হস্তান্তরের মতো কাজও সম্পন্ন করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের।
এই তিনটি ভূমি অফিসে ১৮টি পদের বিপরীতে ১১ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। ফলে বাকি ৭ টি পদ শূন্য থাকায় স্থানীয় লোকজন ঠিকমতো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।
অফিসগুলো সূত্রে জানা গেছে, এই তিনটি অফিসে মোট ৯টি ভূমি সহকারী, কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তা এবং ৯টি অফিস সহায়ক পদ থাকা সত্ত্বেও, ৪টি ভূমি সহকারী কর্মকর্তা এবং ৩টি অফিস সহায়ক পদ শূন্য রয়েছে।
জৈন্তাপুর সদর ইউনিয়ন ভূমি অফিসে ৩টি ভূমি সহকারী কর্মকর্তার মধ্যে ২ জন কর্মরত এবং ১টি শূন্য। অফিস সহায়ক ৩টির মধ্যে ২ জন কর্মরত এবং ১টি শূন্য। দরবস্ত ইউনিয়ন ভূমি অফিসেও ৩ টি ভূমি সহকারী কর্মকর্তার মধ্যে ২ জন কর্মরত, ১টি শূন্য এবং অফিস সহায়ক ৩টির মধ্যে ২ জন কর্মরত, ১টি শূন্য। হরিপুর ইউনিয়ন ভূমি অফিসে ৩টি ভূমি সহকারী কর্মকর্তার মধ্যে মাত্র ১ জন কর্মরত, ২টি শূন্য এবং অফিস সহায়ক ৩টির মধ্যে ১ জন কর্মরত, ২টি শূন্য।
স্থানীয়রা অভিযোগ করেন, দৈনন্দিন সেবা পেতে আমরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক সময় দরকারি কাগজপত্র জমা দেওয়া এবং সেবা নেওয়া সহজ হচ্ছে না। এছাড়া জমি বিক্রি কিংবা হস্তান্তরের মতো কাজও সম্পন্ন করতে পড়তে হয় নানা মুখী সমস্যায়। এতে করে ভোগান্তি বেড়েই চলেছে।
হরিপুর ইউনিয়ন ভুমি অফিসে সহকারী কর্মকর্তা বোরহান উদ্দিন জানিয়েছেন, জনবল সংকটের বিষয়টি উপজেলা নিবার্হীসহ সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি জনবল কম হওয়ার কারণে সব কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব করা যাচ্ছে না। দাপ্তরিক কাজে বা সেবাগ্রহীতাদের আবেদনে মাঠ পর্যায়ে তদন্তে গেলে অফিসের কাজগুলো আটকে থাকে। এতে করে সেবা গ্রহীতাদের সেবা পেতে বিঘ্নতা ঘটে। আমরা আশাবাদী শীঘ্রই শূন্য পদগুলো পূরণ হলে সেবা প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা বলেন, শূন্য পদে জনবল নিয়োগ দেওয়ার এখতিয়ার আমার নেই। বিষয়টি ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতি মাসে শূন্য পদে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়। শাবাদী শীঘ্রই শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।
জৈন্তাপুরের সাধারণ মানুষ আশা করছেন, শীঘ্রই এই জনবল সংকট সমাধান হবে, তারা সহজেই ভূমি সম্পর্কিত সেবা গ্রহণ করতে পারেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

3 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

2 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

4 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

2 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

6 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

2 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

6 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা

1
3