editor
প্রকাশিত: 12:58 PM, June 30, 2026
সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় কথিত চোরাচালান, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং যুবদল নেতার ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের নেপথ্যে স্থানীয় যুবদল নেতা ফারুক আহমদ ওরফে সুইট ফারুকের নাম উঠে আসায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গতকাল জৈন্তাপুর বাজার ও ৮ নম্বর বাংলাবাজার এলাকায় সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের দাবি, সমপ্রতি ৮ নম্বর বাংলাবাজার এলাকায় এক শ্রমিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুতর আহত ওই শ্রমিককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকের অভিযোগ, হামলার পর চরম ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের মাধ্যমে মূল অভিযুক্ত সুইট ফারুকের নাম বাদ দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য করা হয়েছে। লিখিত অভিযোগে মারধর, হত্যাচেষ্টা, নগদ অর্থ ছিনিয়ে নেওয়া এবং ব্যক্তিগত মালামাল লুটের বিবরণ থাকলেও মূল হোতাকে আড়াল করার চেষ্টা চলছে বলে স্থানীয়দের অভিযোগ।
বিক্ষোভকারীদের অভিযোগ, গরু, মহিষসহ বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ চোরাচালানের নিয়ন্ত্রণ ও ‘বুঙ্গার লাইনম্যান’ হিসেবে পরিচিত জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ (সুইট ফারুক)-এর নেতৃত্বেই এই সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। এই হামলায় উপজেলা যুবদলের সদস্য হেলাল খান গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, সুইট ফারুকের বিরুদ্ধে অতীতেও একাধিক চোরাচালান মামলা রয়েছে। এছাড়া হরিপুর বাজারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের একটি চাঞ্চল্যকর মামলারও প্রধান আসামি হিসেবে তার নাম রয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় তার নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে ভুক্তভোগীরা জানান।
সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে বিভিন্ন পণ্য ও ক্ষতিকর মাদক দেশে প্রবেশ করায় এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক সিন্ডিকেটের কারণে অপরাধপ্রবণতা দিন দিন বাড়ছে। তারা অনতিবিলম্বে এই কথিত ‘সুইট ফারুক সিন্ডিকেট’-এর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক অভিযান পরিচালনা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ (সুইট ফারুক)-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার কোনো বক্তব্য এই প্রতিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি, অপরাধী যেই হোক না কেন, আইন সবার জন্য সমান। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা।
5 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
8 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
8 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
4 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
3 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
8 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত