editor

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

জৈন্তা-গোয়াইনঘাটের সন্তান হিসেবে এই ভূমির সুখ দুঃখ আমাদের চাইতে কেউ বেশি অনুভব করবেনা: হেলাল উদ্দিন আহমেদ

জৈন্তা-গোয়াইনঘাটের সন্তান হিসেবে এই ভূমির সুখ দুঃখ আমাদের চাইতে কেউ বেশি অনুভব করবেনা: হেলাল উদ্দিন আহমেদ

1

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন আহমেদ বলেছেন, জৈন্তা গোয়ানঘাট ও কোম্পানীগঞ্জের সন্তান হিসেবে এ ভূমির সুখ দুঃখ আমাদের চাইতে কেউ বেশি অনুভব করবে না। আমাদের জন্ম এখানে, এ মাটিতেই আমাদের পূর্বপুরুষরা শায়িত। সিলেট-৪ আসনে এতোদিন ভাড়াটে এমপি  ছিলো, যার সাথে এ মাটির কোন সম্পর্ক্য ছিলনা। তারা লুটপাট করে আখের গুছিয়েছে। তাই এখনো সবদিক থেকে পিছিয়ে আমাদের এই জনপদ। দুর্নীতিমুক্ত একটা শাসন ব্যবস্থা আর আধুনিক উন্নয়ন চিন্তার সংমিশ্রনে সিলেট-৪ আসনকে এগিয়ে নেয়া সম্ভব।
তিনি গতকাল জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় শীতবস্ত্র বিতরণ ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দু’আ মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া, সিলেট মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, সিলেট ওলামা দলের সদস্য সচিব এম এম কালাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলি চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা যুবদল আহবায়ক বাহারুল ইসলাম বাহার চেয়ারম্যান, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোহাম্মদ শাহাজান।
৬ নং চিকনাগোল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিরাজ উদ্দীন তেরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মসদ্দর আলী’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, জৈন্তাপুর উপজেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, শেখ রাদেক আহমেদ চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ৬ নং চিকনাগোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইফতেখার আহমদ, হযরত শাহজালাল ( রহঃ) ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ইকরাম আহমদ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক সাজু আহমেদ, চিকনাগুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন প্রমুখ।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা  সিলেট মহানগরের লিফলেট বিতরণ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ

4 গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রক পার্টি (জাগপা) সিলেট মহানগর

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের এক অনন্য উৎসব: মো: আতিকুর রহমান

2 সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির আত্মপরিচয় ও

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলা নববর্ষ -১৪৩৩ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

7 আজ সকাল ১০:০০ টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

স্বাগত ১৪৩৩: সিলেটে ব্যাপক প্রস্তুতি: নতুন আলোয় বর্ণিল উৎসবে মেতেছে দেশ

8 মো. নুরুল ইসলাম: সিলেট: ‘এসো হে বৈশাখ, এসো এসো’—পুরনো বছরের জীর্ণতা, গ্লানি আর শোককে বিদায় জানিয়ে আজ উদিত হয়েছে

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

টিলা কাটার সংবাদ করায় সাংবাদিক বাবরকে সপরিবারে প্রাণনাশের হুমকি

1 স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন উত্তর বালুচর এলাকায় অবৈধভাবে টিলার মাটি কাটার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করায়

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

বালুচরে ‘নব্য বিএনপি’ সেজে অনিক বাহিনীর ত্রাস

8 চাঁদাবাজি ও ইভটিজিংয়ে অতিষ্ঠ এলাকাবাসী; প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর বালুচর এলাকায় জনমনে চরম আতঙ্ক

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

6 স্টাফ রিপোর্টার: গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

দক্ষিণ সুরমায় মাদ্রাসার এতিমদের এক মাসের খাবারের অর্থ দিল হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’

7 সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম

1
6