editor
প্রকাশিত: 12:52 PM, October 2, 2020
করোনার মাঝেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতে করোনা মহামারী ভয়ানক আকার ধারণ করায় এই ব্যবস্থা। তাই এবারের আইপিএলে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাচ্ছে। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি ম্যাচ। কিন্তু এর মাঝেই জৈব সুরক্ষা বলয় ভাঙার কিছু অভিযোগ উঠেছে। যে কারণে এবার আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
করোনা মহামারীর মাঝে ক্রিকেটার এবং সংশ্লিষ্ট সবার জন্য বিসিআইয়ের নির্দেশনা :
** কোনো দল জৈব সুরক্ষা বলয় ভাঙলে কিংবা বাইরের কাউকে সেখানে ঢুকতে দিলে এক কোটি রুপি জরিমানা দিতে হবে।
** সেইসঙ্গে সংশ্লিষ্ট দলের ২ পয়েন্ট কাটা যাবে।
** কোনো ক্রিকেটার জৈব সুরক্ষা বলয় ভাঙলে তাকে ছয় দিনের জন্য কোয়ারেন্টিনে পাঠানো হবে।
** দ্বিতীয়বার একই ভুল করলে ৬০ হাজার রুপি জরিমানা করা হবে।
** কোভিড টেস্টে উপস্থিত না থাকলে বা জিপিআরএস ট্র্যাকার থেকে নিজেকে বিচ্ছিন্ন করলেও একই পরিমাণ জরিমানা করা হবে।
** কোনো ক্রিকেটার যদি জৈব সুরক্ষা বলয় ভাঙলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে নির্বাসিত পর্যন্ত করা হতে পারে।
উল্লেখ্য, আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংসের কেএম আসিফের বিরুদ্ধে জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠেছে। যদিও সিএসকে সিইও কাশী বিশ্বনাথন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
6 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
5 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
2 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে
7 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
1 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
7 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট)