editor
প্রকাশিত: 7:31 PM, August 30, 2026
ওয়েছুর রহমান বড়বাড়ি গ্রন্থাগার (ওআরবি গ্রন্থাগার)-এর পথিকৃৎ, জ্ঞানসেবক ও গ্রন্থপ্রেমী মোঃ ওয়েছুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নগরীর বাতিঘরে ২৬ ও ২৯ আগস্ট বুধবার ও শনিবার দুইপর্বে বাছাইকৃত বইপড়ুয়াদের হাতে তাদের পছন্দের বই উপহার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ওআরবি গ্রন্থগারের সহসভাপতি মোঃ আজহার হোসেন (তাহেল), ব্যাংক কর্মকর্তা সৈয়দ রেদওয়ানুর রহমান (রাহিম), লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী রানা, শিক্ষার্থী প্রতিনিধি নুসরাত নাফিসা প্রমুখ।
বই বিতরণ কর্মসূচি নিয়ে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী রানা বলেন, বই বিতরণ কর্মসূচিটি অত্যন্ত প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। কাজের মাধ্যমে জ্ঞানসেবক ওয়েছুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে একটি বইমুখী ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এটি বড় ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মুজতবা শাহরিয়ার আরিফ মুঠোফোনে বলেন, সিলেটজুড়ে বইয়ের আলো ছড়ানোই তাঁদের লক্ষ্য। জীবনভর সমাজকে আলোকিত করা প্রয়াত ওয়েছুর রহমানের স্মৃতি ও কর্মকে বাঁচিয়ে রাখতে ধর্মীয় আয়োজনের পাশাপাশি নিয়মিত বই বিতরণ করে ওআরবি গ্রন্থাগার। এর মাধ্যমে তাঁর কর্মকে বাঁচিয়ে রাখতে পারবো বলে আশা প্রকাশ করি।
8 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
8 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
3 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।