editor
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি
শিলাবৃষ্টিতে হবিগঞ্জের বিভিন্ন হাওরের ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি থেকে বোরো ধান উত্তোলনে অনিশ্চয়তা দেখা দিয়েছি। সোমবার দিবাগত ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে ঝড়-হাওয়ার সাথে প্রায় ২ ঘণ্টা বৃষ্টি হয়। এর মধ্যে ১০ মিনিট শিলাবৃষ্টি পড়ে। এতে ঘরবাড়ির টিনের চালাসহ ফসল, গাছপালা ও হাওর অঞ্চলের কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জের বিভিন্ন হাওরের রোপনকৃত ধানের ক্ষয়ক্ষতি সাধিত হয়। বানিয়াচং উপজেলার হার্নি হাওর, বড় প্রকল্প, তিতা, হলদিবন, লক্ষিবাওর, গঙ্গাঞ্জল হাওরসহ বিভিন্ন হাওরে কয়েকশ একক কৃষি জমির ধানের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এসব জমি থেকে এবার আর বোরো ফসলের উৎপাদন হবে না। শিলা বৃষ্টিতে পড়ে যাওয়া ধান গাছগুলো পচে যাবে। এ ব্যাপারে বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর গ্রামের কৃষক ফয়সল মাহমুদ জানান, শিলাবৃষ্টিতে তার জমির ধানের চারার ক্ষতি সাধন হয়েছে। এ জমিগুলোতে আর ধানের উৎপাদন হবে না।
তিনি আরও জানান, তাদের এলাকার শতাধিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন খান জানান, এ শিলাবৃষ্টিতে কৃষকরা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হননি।
S/H(Ripa-5)
6 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
7 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
6 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
3 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
5 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
7 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
5 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
2 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,