editor

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

ঝুঁকি নেওয়ার কারণেই তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

ঝুঁকি নেওয়ার কারণেই তথ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

3

নিজ দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসের ঝুঁকি নিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। জীবন ঝুঁকি জেনেও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিনই মন্ত্রণালয় এবং দলীয় দায়িত্ব পালনের জনসাধারণের মধ্যে উপস্থিত হয়েছেন। পরিবার ও সহকর্মীদের নিষেধাজ্ঞা সত্ত্বেও দল ও সরকারে সমানতালে কাজ করেছেন। করোনা সংকটেও মন্ত্রণালয়ে তার সাক্ষাতে এসে কেউ ফিরে যাননি। মূলত কাজ করতে গিয়ে এমন ঝুঁকি নেওয়ার কারণেই তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনা আক্রান্ত হয়েছেন।

6

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা মন্ত্রীর করোনা আক্রান্তের কারণ হিসেবে এমনটাই জানালেন। তারা জানান, করোনা সংকট শুরু হওয়ার পর অদ্যাবধি ঘরবন্দি থাকেননি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দল ও সরকারের সমান তালে কাজ করছেন। কখনো দলের নেতাকর্মী, কখনো মন্ত্রণালয়ের কাজে আবার কখনো নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে মিশেছেন। প্রতিটি দিনই মন্ত্রী গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে বৈঠক করেছেন।

মন্ত্রণালয় সূত্র মতে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। তিনি নিজে সুস্থতা বোধ করেছেন বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে প্রথমে স্কয়ার হাসপাতালে ভর্তি হন তথ্যমন্ত্রী। রবিবার মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম। এ সময় স্কয়ার হাসপাতালের করোনা ইউনিট প্রধান ডা. রায়হান রাব্বানীসহ ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন। তারাও তথ্য মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতি ঘটেছে বলে জানান। সেদিন দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা হয় মন্ত্রীকে। ফেসবুকে নিজের পোস্টে তিনি সকলের দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ড. হাছান মাহমুদ একজন কর্মপ্রাণ মানুষ। করোনা সংকটে তিনি একদিনও ঘরে বসে থাকেননি। প্রতিনিয়ত মন্ত্রণালয়ের কাজে সক্রিয় ছিলেন। করোনাকালে অন্য পেশার মতো গণমাধ্যমকর্মীরাও অসহায় হয়ে পড়েন। অনেকেই বেতন-ভাতা এবং চাকরি নিয়ে অনিশ্চয়তার পড়েন। ঠিক সে সময়ে অভিভাবকের দায়িত্ব পালন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

8

বকেয়া বিজ্ঞাপন বিল প্রদানের উদ্যোগ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সাংবাদিকদের নগদ প্রণোদনার ব্যবস্থা করেন। মন্ত্রী হলেও দলীয় কাজে পূর্ণ মনোযোগী ড. হাছান মাহমুদ। করোনা পরিস্থিতি দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ছিলেন অগ্রভাগে। মাঠপর্যায়েরর নেতাকর্মীদের খোঁজখবর রাখছেন নিয়মিত। করোনাকালে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্বপালনে সশরীরে চট্টগ্রামে উপস্থিত হন কয়েকবার। নিজ নির্বাচনী এলাকাতেও সমানতালে কাজ করছেন চট্টগ্রাম-৭ আসনের এ সংসদ সদস্য। ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করেও দলের সভা অংশগ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

7

নির্বাচনী এলাকার মানুষকে করোনাভাইরাসের সংক্রমণমুক্ত রাখতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। সরকারি ত্রাণ সহায়তা সুষম বণ্টনে নিয়েছেন কার্যকর পদক্ষেপ। ব্যক্তিগতভাবেও করোনাকালে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এলাকার হাজার হাজার মানুষের মাঝে। হাছান মাহমুদের নিজ এলাকা রাঙ্গুনিয়া উপজেলাসহ সমগ্র চট্টগ্রামে ও রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে।

8

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ সংবাদ

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

6 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর

এমসি কলেজ ইকোনমিকস এলামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ ডিসেম্বর

এমসি কলেজ ইকোনমিকস এলামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ ডিসেম্বর

8 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

7 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট

১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী

১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী

3 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

8 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

6 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪

জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অতীতের ন্যায় বিশেষ অভিযান জরুরী

জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অতীতের ন্যায় বিশেষ অভিযান জরুরী

6 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের

দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ইটভাটা শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : খন্দকার আব্দুল মুক্তাদির

দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে ইটভাটা শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : খন্দকার আব্দুল মুক্তাদির

7 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,

1
7