editor
প্রকাশিত: 4:57 PM, January 14, 2021
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা স্থানীয় দুই এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তিনি আজ সকালে নোয়াখালীর বসুরহাট বাজারের রুপালি চত্বরে নির্বাচনী শেষ সমাবেশে এসব কথা বলেন।আবদুল কাদের মির্জা বলেন, নোয়াখালী ও ফেনীর এমপি একরাম-নিজামরা এক কোটি টাকা খরচ করছেন আমাকে হারানোর জন্য। এগুলো জনগণের লুটপাট করা টাকা। টাকা দিচ্ছে খেয়ে ফেলুন। বিবেক দিয়ে চিন্তা করে স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। আমার বিরুদ্ধে টাকা খরচ করে লাভ হবে না। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা ফারুক খান ও মাহবুবউল আলম হানিফ এবং ফরিদপুরের এমপি নিক্সন চৌধুরীর কড়া সমালোচনা করেন। বলেন, আমি সাহস করে সত্য কথা বলি। অন্যায়-অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করি। ভোট জালিয়াতি, ভোটডাকাতি চরম অন্যায়। অনিয়মের প্রতিবাদ আর ভোটচুরি কি একই আদর্শ? এসবের কাছ থেকে এ দেশের মানুষ পরিত্রাণ চায়। এসবের প্রতিবাদের অংশ হিসেবে আমি নির্বাচনে অংশ নিচ্ছি। কাদের মির্জা বলেন, আমি বাংলাদেশে প্রমাণ করতে চাই– গণতন্ত্র ও অবাধ-নিরপেক্ষ নির্বাচন কাকে বলে; কী জিনিস।
S/H(Ripa-5)
8 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
2 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
7 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
3 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
8 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
1 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
3 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত