editor
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
ডেস্ক রিপোর্ট:-
আজও রাজধানীর কারওয়ান বাজারে টিকেটের জন্য বিক্ষোভ করছেন সৌদির প্রবাসীরা। হোটেল সোনারগাঁও ঘিরে তারা বিক্ষোভ শুরু করেছে। সড়ক আটকে প্রবাসীরা স্লোগান দিচ্ছেন।
জানা গেছে, আজ রোববার (০৪ অক্টোবর) এয়ারলাইন্স ৪৫০ জনকে টোকেন দেওয়ার ঘোষণা দিয়েছিল। এরপর থেকে জনসমুদ্রে পরিণত হতে থাকে রাজধানীর হোটেল সোনারগাঁও। এখন পরিস্থিতি সামাল দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভোর থেকেই এক এক করে জড়ো হতে থাকেন এসব সৌদি প্রবাসী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। একপর্যায়ে তারা বাংলামটর মুখি সোনারগাঁও হোটেলের গেটটি ধাক্কা ধাক্কির সময় ভেঙ্গে গেলে সেখান থেকে ভেতরে প্রবেশ করে সৌদি প্রবাসীরা। তারা ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।
সরেজমিনে দেখা যায়, পুরো হোটেলের চারপাশে কয়েক হাজার প্রবাসী জড়ো হয়ে আছেন। হোটেলের প্রবেশমুখ বন্ধ রাখা হয়েছে। টোকেনের দাবিতে বিক্ষোভ স্লোগান চলছে। পরিস্থিতি উত্তপ্ত।
3 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
5 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
2 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
2 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
2 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
5 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
6 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের
8 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,