editor

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০

টুকেরবাজারে আল-ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টুকেরবাজারে আল-ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

4

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করার প্রতিবাদে আল-ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা সিলেট সদর উপজেলা টুকেরবাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল- ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ জুনাইদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা গোলাম রাব্বানী, হাফিজ মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শাফীর হারুন রশিদ, মাওলানা রায়হান আহমদ, মাওলানা দিলোয়ার হুসাইন ইউনুসিয়া, মাওলানা আব্দুল, খালিক হাবিবী, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা বেলাল আহমদ, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা জুবাইর বিন এরশাদ, মাওলানা আরিফুজ্জামান রহমানী, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, হাজী নজীর হোসেন, জেলা যুবলীগ নেতা রেজাউর রহমান মোস্তাক, মেম্বার আাব্দুল মালেক, টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা এনাম আহমদ, মাওলানা কাবুল আহমদ, মোঃ ময়নলু প্রমূখ। শুরুতে কোরআন তেলাওয়াত মাওলানা জাহিদ আহমদ।
এসময় প্রতিবাদ সভায় মিছিল সহকারে যোগদান করেন তেমুখী বাসস্টান্ডের সর্বস্তরের জনতা, শাহপুর মসজিদের মুসল্লিয়ানে কেরাম, হায়দরপুর মসজিদের মুসল্লি, পীরপুর মসজিদের মুসল্লি, চরুগাঁও মসজিদের মুসল্লি, টুকেরগাঁও মসজিদের মুসল্লি, এবং টুকেরগাঁও (হাজীবাড়ী), গোফাল, শাহপুর দক্ষিণপাড়া, জাঙ্গাইল, গৌরিপুর মসজিদের মুসল্লিরা এবং একটির পর একটি মিছিলে লোকে লোকারণ্য হয়ে পড়ে সিলেট সুনামগঞ্জ রোডের টুকেরবাজার এলাকা। সমাবেশে প্রতিবাদী ইসলামী সংগীত পরিবেশন করে অনুনয় শিল্পীগোষ্ঠী।
হাফিজ আশিকুর রহমানে মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ’র ‘ব্যাঙ্গচিত্র’ প্রদর্শন করে ইতিহাতে কু-দুষ্টান্ত উপস্থাপন করেছে। তার এই ন্যাক্কারজনক কাজের কারণে সারা বিশে^ হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে পড়বে। অবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোকে মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নতুবা ফ্রান্সের সাথে মুসলিম রাষ্ট্রগুলোকে সম্পর্ক ছিন্ন করে তাকে একঘরে করতে হবে। বক্তারা ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠন

2 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

4 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

‘জুলাই সনদ’ বাস্তবায়নে সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ কাল

4 ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আগামীকাল রবিবার (১৭ মে) লিফলেট বিতরণ কর্মসূচির

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

বিশ্বনাথে ঈদুল আজহা উপলক্ষে খাজাঞ্চী ইউনিয়নে পুলিশ ও কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়

6 পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

এমসি কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সম্মেলন সম্পন্ন

2 সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মুরারিচাঁদ কলেজ পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ১ম দ্বি-বার্ষিক সম্মেলন ও

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি

4 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর কাছে বিয়ানীবাজারের উন্নয়নকল্পে ৯ দফা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

লন্ডনে চিকিৎসার জন্য গিয়ে শপিংয়ে ব্যস্ত ‘অসুস্থ’ রাষ্ট্রপতি

4 চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ্রসাধন চলছে, তখন ফলোআপ চিকিৎসার জন্য পরিবারসহ সরকারি

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

ডা. মোস্তাকিমা’র ভুল চিকিৎসায় রোগীর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের ইবনে সিনা হাসপাতালের এক নারী গাইনি চিকিৎসকের পরামর্শে অন্য হাসপাতালে রোগী ভর্তি এবং পরবর্তীতে ভুল চিকিৎসা

1
3