editor

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে নারীদেরকে অগ্রসর করতে হবে-জেলা প্রশাসক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে নারীদেরকে অগ্রসর করতে হবে-জেলা প্রশাসক

3

নিজস্ব প্রতিবেদক
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো এদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তুলা। এদেশকে দ্রুত উন্নত করার লক্ষে অনেক প্রচেষ্টা করে গেছেন তিনি। ক্ষমতায় এসে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছিলেন। যা এখন আমরা করে থাকি। বঙ্গবন্ধু আরোও বলেছিলেন, শ্মশান বাংলাকে আমি সোনার বাংলা করতে চাই। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেননি তিনি। বর্তমান সরকার সে লক্ষ্য নিয়ে নিরলস ভাবে কাজ করছে। জেলা প্রশাসক আরোও বলেন, জাতিসংঘ বিশ্বকে একটি রোডম্যাপ দিয়েছে এসডিজি গোল্ড। আর সেটা হলো পরিবর্তনশীল বিশ্বের সমতা ও বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করতে ২০৩০ সালের জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)। আমাদের বিশ্বাস ২০৩০ সালের আগেই আমরা সে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। যদি আমরা পরিকল্পিত ভাবে অগ্রসর হই। দারিদ্র্য দূরীকরণ, প্রাথমিক শিক্ষার হার শতভাগে উন্নীত করা, নারী-পুরুষের সমতা অর্জন, শিশুমৃত্যু কমানো, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ইত্যাদি। মুজিবর্ষে সরকার আরোও অনেক পরিকল্পনা হাতে নিয়েছে। সে কাজ বাস্তবায়িত হলে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হবে।
গতকাল মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার উন্নয়ন তহবিলের আওতায় মুজিবর্ষ উপলক্ষে স্কুল কলেজ ছাত্রীদের মধ্যে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারী ভূমি কমিশনার (মহানগর সার্কেল) শবনম শারমিন, সহকারী ভূমি কমিশনার (সদর উপজেলা) ফারিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানি মজুমদার, উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদ পারভিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুর রহমান, গীতা পাঠ করেন উপজেলা স্টেনো টাইপিস্ট তাপস চন্দ্র পাল।
উল্লেখ্য ৪৪ টি বাইসাইকেল, ৩ হাজার ২ শ টি স্যানেটারি ন্যাপকিন, ৯ শ স্কুল ব্যাগ ও ৩৬৯ টি টিফিন বক্স ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

4 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

8 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

8 জকিগঞ্জ প্রতিনিধিঃ 2 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

1 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

2 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

4 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

1 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

1
3