editor
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
জো বাইডেনের বিরুদ্ধে তাঁর প্রথম রাষ্ট্রপতি বিতর্কে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার করে বলেছিলেন করোনভাইরাস মহামারির জন্য কে দায়ী। সেখানে তিনি ভাইরাসটির জন্য চীনকে সরাসরি অভিযুক্ত করে বলেন, ‘এটি চীনের দোষ, এমনটি কখনই হওয়া উচিত ছিল না। মার্কিন প্রেসিডেন্ট এটাকে ‘চীনা প্লেগ’ বলে উল্লেখ করেছেন।
গত কয়েকমাস ধরে ট্রাম্প বিশ্বব্যাপী ভাইরাসটির ছড়িয়ে পড়ার জন্য চীনকে দোষারোপ করে এসেছেন। বিশেষত আমেরিকায় ভাইরাসটি বিপর্যয়কর প্রভাব ফেলেছে। সেখানে এরই মধ্যে দুই লাখেরও অধিক মানুষ ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় ৭৯ লাখ মানুষ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও আক্রান্ত হয়ে ভাইরাসটির বিরুদ্ধে লড়ছেন।
তবে চীনকে দায়ী করে ট্রাম্পের দেওয়া বক্তব্যকে ভালোভাবে নেয়নি বেইজিং। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এটাকে ভাইরাস নিয়ে ওয়াশিংটনের রাজনৈতিক অপব্যবহার বলে বর্ণনা করা হয়েছে। চীনের কাছাকাছি থাকা এবং ভাইরাসের সংস্পর্শে আসা অনেক দেশ আমেরিকার চেয়ে অনেক বেশি ভালভাবে এটিকে নিয়ন্ত্রণ করেছে। বেশিরভাগ বিশেষজ্ঞরা এই মহামারি সম্পর্কে ট্রাম্প যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন তা নিয়ে সমালোচনা করেছেন।
চীনে ১ অক্টোবর থেকে জাতীয় দিবস ও শরৎ উৎসব উপলক্ষে ‘গোল্ডেন উইক’ পালিত হচ্ছে। এ সময়ে দেশটিতে আট দিনের জাতীয় ছুটি চলছে। এ সময়ে কয়েক মিলিয়ন চীনা দেশের নানা প্রান্তে ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে। দেশটি যে ভাইরাস থেকে উদ্ধার পেয়েছে এটা তার প্রমাণ।
প্রথমদিকে, কিছু চীনা ভাষ্যকার ট্রাম্পের অভিযোগের বিষয়ে কৌতূহল দেখিয়েছিলেন। তবে ভাইরাসটি জন্য বারবার চীনকে দায়ী করে ট্রাম্পের বক্তব্যের পর এটাকে অনেকটা কর্কশ বলে মনে হয়েছে এবং ট্রাম্প চীনকে বলিরপাঠা বানাতে চায় বলে প্রতীয়মান হয়েছে তাঁদের কাছে। এটা এমন একটি জিনিস যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করেছে এবং অনেক সময় চীনা-আমেরিকানদেরকে ঝুঁকির মধ্যে ফেলেছে।
চীনের রাষ্ট্র-সমর্থিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের সম্পাদক হু জিজিন টুইটারে লিখেছেন যে, ‘মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কভিড-১৯ পজিটিভ হওয়ার ঘটনা ভাইরাসটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের জুয়া খেলার খেসারত।’ তবে চীনা নেতৃত্বের খুব ঘনিষ্ঠ হু শীঘ্রই সেই পোস্টটি মুছে ফেলেন। যদিও এটি ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, না উপরে থেকে কোনো নির্দেশ ছিল তা এখনো অস্পষ্ট। তবে তাঁর মন্তব্যগুলো মুছে ফেলার আগে ইংরাজি-ভাষার মিডিয়ায় বিষয়টি ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল।
ট্রাম্পের করোনা সনাক্ত হওয়ার পর বেইজিং অভ্যন্তরীণ ভাবে খবরটি ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করছে বলে প্রমাণ রয়েছে। বেশিরভাগ রাষ্ট্রীয় মিডিয়া ওয়েবসাইটগুলোতে ট্রাম্পের করোনা সংক্রমণের বিষয়টি নেই। ওয়েইবো, রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এবং সংবাদপত্র পিপলস ডেইলি সহ বড় বড় চীনা প্রকাশনাগুলো এখন ট্রাম্পকে নিয়ে পোস্ট করা মন্তব্য বন্ধ করে দিয়েছে, এটি সেন্সরদের মধ্যে নার্ভাসনের একটি নিশ্চিত লক্ষণ।
যদিও চীনের সরকারি কার্যক্রম এখন মূলত ছুটির জন্য বন্ধ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করে, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছে।
ট্রাম্পের করোনা সনাক্ত হওয়ায় বেইজিংয়ের উদ্বিগ্ন হওয়ার যতেষ্ট কারণ রয়েছে। চীনা গণমাধ্যম এবং শীর্ষ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে যেভাবে দেশটির বিরুদ্ধে অভিযোগ করেছে, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারিজনিত প্রভাবের জন্য দেশটির প্রশাসনের অবহেলাকে দায়ী করে এসেছে। ফলে দ্বিপাক্ষীক সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
বেইজিং মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির দ্রুত আরোগ্য কামনা ও মার্কিনবিরোধী পোস্ট সেন্সর করলেও এটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম বলে মনে হচ্ছে। ট্রাম্প এখন চীনকে আরো শক্তভাবে অভিযুক্ত করতে পারেন। তিনি এরই মধ্যে যে বিবরণটি প্রকাশ করেছেন যে, ‘বেইজিং চূড়ান্তভাবে দোষী’, সেটির দিকে তিনি আরো শক্তভাবে ঝুঁকতে পারেন।
মার্কিন ডানপন্থীরা এরই মধ্যে সেটা করতে শুরু করেছেন। রিপাবলিকান সিনেটর কেলি লোফলার শুক্রবার টুইট করে বলেছেন, ‘চীন আমাদের রাষ্ট্রপতিকে এই ভাইরাস দিয়েছে, আমাদের উচিত হবে তাদের এ বিষয়ে দায়বদ্ধ করা।’ ট্রাম্পের প্রচারণার তহবিলকারী ব্লেয়ার ব্র্যান্ড দাবি করেছেন, ‘চীনা কমিউনিস্ট পার্টি আমাদের রাষ্ট্রপতিকে জৈবিকভাবে আক্রমণ করেছে এবং চীন এখন আমাদের নির্বাচন নিয়ে সরকারীভাবে হস্তক্ষেপ করছে।’
ট্রাম্পের করোনা সংক্রমণের ফলাফল যাই হোক না কেন, এটি স্থায়ীভাবে উভয় দেশের সম্পর্কের জন্য হুমকিস্বরূপ এবং চীনের শীর্ষ নেতাদের জন্য বড় ধরণের অস্বস্তির কারণ হবে তাতে কোন সন্দেহ নেই।
5 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
1 স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের ১৯ আসনের ১৮টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি একটি আসনে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান জয়
2 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি প্রার্থী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বেসরকারিভাবে
6 অনলাইন ডেস্ক: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর
2 পবিত্র শবে বরাত উপলক্ষে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড-এর অফিসে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 8
2 স্টাফ রিপোর্টার: জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধাদের জন্য ইবনে সিনা হাসপাতাল তাদের দুয়ার ‘উন্মুক্ত’ করে দিয়েছিল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষ প্রতীকের একটি বিশেষ জোয়ার পরিলক্ষিত হচ্ছে।
2 বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগরের অন্তর্গত ২৩নং ওয়ার্ড শাখার সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন নেতৃত্ব প্রদান করা হয়েছে।