editor

প্রকাশিত: 2:51 PM, September 28, 2020

ট্রায়াল শেষ না করেই নাগরিকদের টিকা দিচ্ছে চীন!

ট্রায়াল শেষ না করেই নাগরিকদের টিকা দিচ্ছে চীন!

2

অনলাইন ডেস্ক:-

1

লিনিক্যাল ট্রায়াল শেষ না করেই জরুরি ভিত্তিতে চীনের হাজার হাজার নাগরিকের শরীরে করোনার ভ্যাকসিন প্রয়োগ করছে দেশটির সরকার। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন বাজারে নিয়ে আসার আগে এটি কতোটা কার্যকর ও পার্শ্বপ্রতিক্রিয়া দেখে নেয়া উচিত।

7

গত জুলাই মাস চীনে ভ্যাকসিন প্রয়োগের প্রক্রিয়া চলছে। শুরুতে সরকারি কর্মকর্তা এবং গবেষকদের শরীরে প্রয়োগ করা হয়েছে ওই ভ্যাকসিন। তারপর ধীরে ধীরে সাধারণ মানু্ষের ওপর প্রয়োগ শুরু হয়।

চীনের এক স্বাস্থ্যকর্মী বলছেন, ‘‌যেকোনো প্রকারে এই ভাইরাসকে আটকাতে চাইছে সরকার। সেজন্যেই ট্রায়ালের দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োগ শুরু হয়ে গেছে দেশে।’‌

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করে বলেছে, ভ্যাকসিন তৈরিতে যেন তাড়াহুড়ো না করা হয়। কিন্তু হু–কে জানিয়েই নাকি চীনে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে বলে দাবি করেছেন চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক কর্মকর্তা।

চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ কোম্পানির এক কর্মকর্তা বলছেন, ট্রায়াল প্রক্রিয়ার জন্য এখন পর্যন্ত ৪০ হাজার স্বেচ্ছাসেবীর নাম নথিভুক্ত করেছে সিনোফার্ম। তার বাইরেও এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।’‌

2

ভ্যাকসিনের ডোজ নিয়েছেন চীনের জনপ্রিয় লেখক কান চাই। বলছেন, ‘প্রথম ডোজে বিশেষ কোনো অনুভূতি হয়নি। তবে দ্বিতীয় ডোজে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। গাড়ি চালাতে চালাতে আমার মাথা ঘুরেছে বেশ কয়েকবার। তবে শান্ত হয়ে খানিকক্ষণ বসার পর ভালো বোধ করি।’‌

2

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা জেন জংওয়েই বলছেন, সুরক্ষা বিধি মেনেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। মূলত সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদেরই এই ভ্যাকসিন দেয়া হচ্ছে, কারণ তারা রাত–দিন বাইরে থেকে কাজ করেন। কাজের সূত্রে বিদেশে যেতে হয়। তারা যাতে ফের দেশে ফিরে সংক্রমণ ছড়াতে না পারে, সেজন্যই এটা করা হচ্ছে। এছাড়াও সংক্রমণের নতুন ঢেউ যেকোনো মুহূর্তে দেশে শুরু হতে পারে, সেটাও আটকানো জরুরি।’

তবে সিডনি বিশ্ববিদ্যালয়ের বায়োএথিক্স–এর অধ্যাপক ডিয়েগো সিলভা বলছেন, ‘‌ট্রায়ালে উত্তীর্ণ না হয়েই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এই মুহূর্তে চীনে আঞ্চলিক সংক্রমণ খুবই অল্প। নেই বললেই চলে। বাইরের দেশ থেকে কেউ এলেও তাকে সরকারি কোয়ারেন্টিনে রাখা হবে। এই প্রকল্পের কোনো প্রয়োজন ছিল না।’‌

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

6 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

নিরাপদ সিলেট এখন আতঙ্কের নগরী

2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

আ’লীগ ঘেষা ব্যক্তিকে বিএনপি সরকারের মন্ত্রীর পদক প্রদান

4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন, কোটি টাকার ফান্ডের নেই হিসাব

8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

দখলবাজিতে বেপরোয়া যুবদল নেতা লায়েক

5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে একাধিক প্রতারণা ও জমি দখলের অভিযোগ

1 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা

1
8