editor
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) রঞ্জিৎ দাস চৌহান জন্ডিস, কিডনি ও ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী।
সোমবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এর আগে গত শনিবার তিনি অসুস্থ হন এবং রবিবার সকালে তাকে কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা মেডিক্যালে স্থানান্তর করার পরামর্শ দেন। সংকটাপন্ন অবস্থায় কুমিল্লা থেকে ঢাকা মেডিক্যাল স্থানান্তর করার ৪০ মিনিটি পর তার মৃত্যু হয়।
এ বিষয়ে তার বড়বোন প্রিয়াংকা রাণী দাস জানান, রঞ্জিৎ আগে থেকেই লিভারের সম্যসায় ভুগছিল। হঠাৎ করে গত তিন-চারদিন আগে তার জ্বর শুরু হলে প্রাথমিক ভাবেওষুধে জ্বর ভালো হয়। কিন্তু প্রচন্ড পায়ে ব্যাথা এবং একপর্যায়ে অনবরত বমি হতে থাকে। অবস্থার অবনতি হলে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেয়া হয়।
তিনি আরো বলেন, সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানান রঞ্জিৎ এর রক্তশুন্যতা, কিডনির সম্যসা ও লিভার জন্ডিস রয়েছে।
রঞ্জিৎ চৌহানের এক বন্ধু জানান, ঢাকা মেডিক্যালে আনার ৪০ মিনিট পর চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ওর প্রোপার কোনো পরীক্ষা করা হয় নাই। আমরা সরাসরি বলতে পারি না কি হইছে। তবে কুমিল্লায় যে রিডিংগুলো পাওয়া গেছে তাতে মনে হয়েছে জন্ডিস এবং ডেঙ্গু। আবার এটা ব্লাড ক্যান্সারের ক্ষেত্রেও হয়। এদিকে করোনা পরীক্ষা করা হয়নি। ওর কাশি ও গলা ব্যাথা ছিল। রক্তের বিলুরুবিন এর মাত্রা অনেক বেশী ছিল ৯ সম্ভবত। কিডনিতে ক্রিয়েটিনিন এর মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল, সাত ছিল। একই সাথে তার রক্তের প্লাটিলেট মাত্র ৫ হাজারে নেমে গিয়েছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডা. রিজওয়ানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ওর যে লক্ষণগুলো রয়েছে সেগুলো আসলে একেকটা একেক রোগের লক্ষণ। এবং সবগুলোই জটিল অবস্থায় পৌঁছে গেছে। তাই নির্দিষ্টভাবে কোনো রোগে মৃত্যু হয়েছে এটা বলা যাচ্ছে না। আর পরীক্ষা করলে হয়তো বলা সম্ভব।
আজ বিকেলে গ্রামের বাড়িতে শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায় নেমে এসেছে। রঞ্জিৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনে সোসাইটির বর্তমান কিমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
তার মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
1 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
2 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
8 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
4 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
1 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
5 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ