editor

প্রকাশিত: 8:51 AM, October 17, 2020

ঢাকা-৫ আসনে চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

ঢাকা-৫ আসনে চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম

3

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর চেষ্টা আর বিএনপির পক্ষ থেকে কেন্দ্র দখল ও বিনাভোটে আওয়ামী লীগ প্রার্থীর জিতে আসার আশঙ্কার মধ্যেই চলছে ঢাকা -৫ আসনে উপ-নির্বাচন।

7

আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় এ আসনে শুরু হয় ভোটগ্রহণ। চলবে টানা বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৪টি ওয়ার্ড এবং ডেমরা, যাত্রাবাড়ী এবং কদমতলী থানার কিছু অংশ নিয়ে এই আসন বিস্তৃত। এসব এলাকার ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

5

জানা গেছে, ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এখনো তেমন দৃশ্যমান নয়। কোনো কোনো কেন্দ্রে সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত একজন ভোটারকেও ভোট দিতে দেখা যায়নি।

5

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় শূন্য হয় আসনটি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন প্রার্থী। তাঁদের মধ্যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম মনু ও বিএনপির সালাহ্ উদ্দিন আহম্মেদ। বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থী মীর আব্দুর সবুর।

কাজী মনিরুল ইসলাম মনুর নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত নেতারা কালের কণ্ঠকে বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য দলের কেন্দ্রভিত্তিক কমিটিগুলো তৎপর। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারদেরই শুধু কেন্দ্রভিত্তিক কমিটিতে রাখা হয়েছে। তাঁরা ভোটারদের কেন্দ্রে নিয়ে আসায় তৎপর।

5

৬৮ নম্বর ওয়ার্ডে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা গোলাম সারোয়ার কবীর কালের কণ্ঠকে বলেন, ‘বিগত কয়েক দিন আমরা নৌকার পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি গিয়েছি। মানুষেরা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে। ঢাকা-৫ আসনের প্রতিটি এলাকায় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হয়েছে। আমাদের লক্ষ্য হলো সুষ্ঠুভাবে ভোটগ্রহণ যেন সম্পন্ন হয় সে জন্য সহযোগিতা করা।’

অন্যদিকে বিএনপিও শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতোই এই উপনির্বাচনেও ভোটের আগের দিন রাতে ভোট জালিয়াতি, দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে নির্বাচনেরফল বদলে দেওয়ার ঘোর আশঙ্কা করছেন দলটির নেতারা। তাঁরা বলছেন, গত ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন ও ঘোষিত ফলই বলে দেয় কীভাবে বিনা ভোটে ক্ষমতাসীনরা জোর করে জয়ী হচ্ছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

8 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

3 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

1 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

1 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

7 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

5 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

1
6