editor

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

আগুন নেভাতে গিয়ে মিলল ১০ কোটি টাকার ইয়াবা

আগুন নেভাতে গিয়ে মিলল ১০ কোটি টাকার ইয়াবা

5

অনলাইন ডেস্ক

কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় একটি গাড়ি রাখার গ্যারেজে আগুন নেভাতে গিয়ে পাওয়া গেছে প্রায় ১০ কোটি টাকার ইয়াবা। রোববার রাতে ইয়াবা কারবারি সালাহ উদ্দিনের গ্যারেজ থেকে ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। পুলিশ ওই গ্যারেজ ৩টি মোটর সাইকেল ও একটি প্রাইভেটকার জব্দ করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এর আগে ওই এলাকায় ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই জানান, রোববার রাত ১টার কিছু সময় পর মহেশখালী পৌরসভা সিকদার পাড়া এলাকার গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি ইউনিট ওই এলাকায় পৌঁছায়। এ সময় পুলিশ দেখতে পায় একটি গাড়ি রাখার গ্যারেজে আগুন জলছে। বিষয়টি দ্রুত ফায়ার সার্ভিসকে জানালে -ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহেশখালী স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে আগুনের কারণ জানতে পুলিশ ওই স্থানে অনুসন্ধান চালায়। এ সময় একটি প্রাইভেটকারের ব্যাকবক্সে সংরক্ষিত অবস্থায় বিপুল সংখ্যক ইয়াবার সন্ধান পায় পুলিশ। এখান থেকে আধপোড়া অবস্থায় ২ লাখ ২০ হাজার পিস ও অক্ষত অবস্থায় ৪ লাখ ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এ গ্যারেজ থেকে প্রায়ই পুড়ে যাওয়া এ গাড়িটিসহ আরও ৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। রাত ২টা থেকে অভিযান শুরু করে সকাল ৮টায় অভিযান শেষ হয়। পুলিশ জানায়, রাত ১টার কিছু সময় পরে পুলিশের কাছে খবর আসে পৌরসভার সিকদার পাড়ায় গোলাগুলির শব্দ হচ্ছে। এ সময় দ্রুত প্রস্তুত হয়ে পুলিশ ওই এলাকায় যায়। পুলিশ জানতে পারে এলাকায় একাধিক মামলার আসামি ও ইয়াবা ব্যবসায়ী সালাহ উদ্দিনের নেতৃত্বে ৫-৬ জন লোক মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়ার সমর্থকদের উপর গুলি চালায়। এ সময় ৩ ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতরা হলেন -নুর হোসেন (৪০) কাউছার (৩০) ও ভূবন (৩৫)। এ ঘটনার পরপরই গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, এ যাবতকালে মহেশখালীতে এটিই সর্ববৃহৎ ইয়াবার চালান, যা আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে পেরেছে। ঘটনার আগে মোটরসাইকেলযোগে চালানের মূলহোতা সালাহ উদ্দিন এলাকায় ঘোরাঘুরি করেছে। তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে, তাকে গ্রেফতার করা গেলেই ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ৩টি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

6

 

8

অনলাইন ডেস্ক(রিপা-৩৫)

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

1 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

5 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

3 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

3 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

4 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

7 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

6 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী

1
8