editor
প্রকাশিত: 8:43 AM, September 24, 2020
জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে মোবাইল ফোনে নগ্ন ছবি তুলে পরিবারের কাছে টাকা দাবি করেছে সুয়েবুর রহমান মুন্না নামে এক যুবক। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
পুলিশ সুয়েবুর রহমান মুন্নাকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে তরুণীর নগ্ন ছবি সংবলিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গ্রেফতারকৃত যুবককে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসহাকপুর পশ্চিমপাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে সুয়েবুর রহমান মুন্না উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের এক মেয়েকে (২১) অটোরিকশা দিয়ে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দুই-তিন ঘণ্টা পর তাকে বাড়ির সামনে রেখে চলে যায়।
ঘটনার এক সপ্তাহ পর সুয়েবুর রহমান মেয়েটির বড় বোনের মোবাইল ফোনে তরুণীর একটি নগ্ন ছবি পাঠায় এবং টাকা দাবি করে। মেয়েটির পরিবার লোকলজ্জার ভয়ে ২০ হাজার টাকা দিয়ে ছবিটি ফোন থেকে মুছে ফেলার দফারফা করে।
৫ বছর পর আবারও মেয়েটির বোনের মোবাইলে ফোন করে টাকা দাবি করে সুয়েবুর। এতে তরুণীর পরিবার রাজি না হওয়ায় ১০ সেপ্টেম্বর সিলেট থেকে অটোরিকশায় বাড়ি ফেরার পথে পরিবারের সঙ্গে মেয়েটিকে দেখে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় ওই যুবক।
এ ঘটনায় ২০ সেপ্টেম্বর তরুণী নিজে বাদী হয়ে যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান জানান, মেয়েটির অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটে যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। নগ্ন ছবি সংবলিত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
5 মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সাধারণ সভা শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আখড়া নাক
6 বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট রেজি নং বা.জা.ফে. ৩৮ এর অন্তর্ভূক্ত সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি হুইলার ইজি বাইক মিশুক
7 সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের ‘মহিলা উপ-পরিষদ ২০২৬’-এর আনুষ্ঠানিকভাবে শুভ অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)
3 স্টাফ রিপোর্টার: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ প্রায় ১৪ বছর ধরে শারীরিক সম্পর্ক বজায় রাখার পর বিয়ে না করে উল্টো
3 * জীবন ও নিরাপত্তার চরম ঝুঁকিতে ভুক্তভোগী পরিবার স্টাফ রিপোর্টার: সিলেটে প্রবাস ফেরত প্রভাবশালী চক্রের প্রতারণার শিকার হয়ে জীবনের
5 স্টাফ রিপোর্টার: 7 সিলেট পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও
1 শ্রীশ্রী রাধা কৃষ্ণ জিউ দেবতার মালিকানাধীন মূল্যবান দেবোত্তর সম্পত্তি ও টিলা কেটে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে কতিপয় ভূমিদস্যু।
8 ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।