editor
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের তারকা অভিনেতা তাহসান। আজ শুক্রবার বিকেলে সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় নিজের স্বাস্থ্য নিয়ে বর্তমান অবস্থার কথা তুলে ধরেন তাহসান।
তাহসান বলেন, ‘আমার অসুস্থতার খবরে অনেকেই বিচলিত হয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সবাইকে ব্যক্তিগতভাবে খবর জানানো আমার জন্য কঠিন। আশা করছি এই বার্তার মাধ্যমে সবাই উত্তর পেয়ে যাবেন।’
তাহসান বলেন, ‘অভিনেত্রী তানজিন তিশার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই সঙ্গত কারণে আমি সেলফ আইসোলশনে আছি। কারণ গত সপ্তাহে মুস্তফা কামাল রাজের পরিচালনায় “মানি মেশিন” এর শুটিংয়ে তানজিন তিশা ছিলেন আমার সহঅভিনেত্রী। এই সপ্তাহে সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় আমি করোনা পরীক্ষা করি। এরপরই জানতে পারি, আমিও করোনা পজিটিভ।’
ভক্ত অনুরাগীদের দুশ্চিন্তা না করার আহ্বান জানিয়ে তাহসান বলেন, ‘আমার অসুস্থতার খবর জানতে সোশাল হেন্ডেলগুলোতে অসংখ্য বার্তা পাচ্ছি। প্রায় সবাই আমার শরীরের বর্তমান অবস্থা জানতে চাইছেন। তাদের উদ্দেশে বলি, এই মুহূর্তে আমার শরীরে জ্বর নেই, শরীরে হালকা দুর্বলতা ছাড়া অন্য কোনো সিরিয়াস উপসর্গ ও নেই।’
প্রসঙ্গত, গত ৫ অক্টোবর অভিনেত্রী তানজিন তিশা জানান, ‘আমার দুদিন জ্বর থাকায় আশপাশের মানুষের নিরাপত্তার জন্য নিজের ইচ্ছেয় গিয়ে করোনা টেস্ট করাই। রিপোর্টে আমার করোনা ধরা পড়ে। বর্তমানে আমি ভালো আছি। শুধু কোনো কিছুর গন্ধ পাচ্ছি না। তাই আমি এখন বাসায় আইসোলেশনে আছি। সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।’
8 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিপুর সমাজের নেতৃবৃন্দ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে
8 সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট
3 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই
8 রেজওয়ান আহমদ: পুণ্যভূমি সিলেটে ১৯৮৪ সালের ১০ আগস্ট এক সুন্দর সকালে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানি এলাকায় দেশ, সমাজ
4 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমর বিজয়
2 সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা
2 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান
5 সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি