editor
প্রকাশিত: 8:54 PM, November 11, 2020
অনলাইন ডেস্ক
জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে ৫ পেট্রল পাম্পসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এবং গাজীপুর জেলা প্রশাসন।
আজ বুধবার ঢাকা মহানগরীর মিরপুর ও গাবতলী এবং গাজীপুর সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা ও জরিমানা করা হয়।
রাজধানীর মিরপুর কোটবাড়ী এলাকার ‘মেসার্স নূর ডিজেল পাম্প’ জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৯০ মিলিলিটার করে কম দেয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানে।
একই এলাকার ‘মেসার্স ডেনসো ফিলিং স্টেশনে’র ৪টি আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে সদর এলাকার একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‘মেসার্স রিয়াদ এন্ড কোং সিএনজি ফিলিং স্টেশন’ জ্বালানি তেল পরিমাপে ১টি অকটেন ও ২টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৩৪০, ৩০০ ও ২৯০ মিলিলিটার করে কম দেয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালতের একটিতে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. রাকিবুল আলম ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন। অপরটিতে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে বিএসটিআই সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশ নেন।
এছাড়াও গাজীপুরের ওয়্যারলেস এলাকার মেসার্স বি.এস ট্রেডার্স (রডের দোকান)-এর ৫০০ কেজি ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
4 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 7 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া
1 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
5 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
7 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
7 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 2 বুধবার (১২
8 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে
5 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার