editor

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

দক্ষিণ সুরমায় চাঞ্চল্যকর রিপন হত্যাকাণ্ড : ১১ জনের বিরুদ্ধে চার্জশিট

দক্ষিণ সুরমায় চাঞ্চল্যকর রিপন হত্যাকাণ্ড : ১১ জনের বিরুদ্ধে চার্জশিট

2

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) হত্যা মামলার অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে। এতে ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

6

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. লোকমান হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপন হত্যা মামলায় গ্রেফতারকৃত কারাগারে থাকা আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও বিভিন্ন সোর্স এবং স্থানীয় সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে গত সোমবার (১২ অক্টোবর) ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। পলাতকদের গ্রেফতারের জন্য সিলেটের মুখ্য মহানগর হাকিম (তৃতীয়) আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে গ্রেফতারি পরোয়ানা ইস্যুর আবেদন করা হয়েছে।

জানা গেছে, অভিযোগপত্রে ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে মামলার এজাহারভুক্ত ১৩ আসামির মধ্যে চার্জশিটে ছয়জনকে, আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলার অজ্ঞাত আসামির মধ্য থেকে আরও পাঁচজন হত্যাকাণ্ডে জড়িত থাকায় মোট ১১ জনকে অভিযুক্ত করে এ হত্যা মামলার চার্জশিট দেয়া হয়।

এজাহারভুক্ত অপর সাতজনকে মামলার দায় থেকে অব্যাহতি দিতে চার্জশিটে সুপারিশ করা হয়েছে। তবে হত্যার পর নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় রেলওয়ে স্টেশন সিলেটের মাস্টারসহ তিন কর্মকর্তাকে মামলার এজাহারে আসামি করা হয়।

5

তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে নাম বাদ দেয়ার জন্য চার্জশিটে সুপারিশ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। অব্যাহতি পাওয়া তিনজন হলেন- সিলেট রেলওয়ের স্টেশন মাস্টার মতিন ভুঁইয়া (৫৫), রেলওয়ে আইডাব্লিউ শাখার আকবর হোসেন মজুমদার (৪৮) ও ওয়ার্কার সুপারভাইজার শহিদুল হক (৫৮)।

মামলার চার্জশিটভুক্ত ১১ আসামির মধ্যে এজাহারনামীয় ছয় আসামি হলেন- দক্ষিণ সুরমার বরইকান্দি ১ নম্বর রোডের মৃত ফরিদের ছেলে ইজাজুল (২৮), মৃত ফারুক মিয়ার ছেলে রেজওয়ান হোসেন রিমু (২৮), মৃত আব্দুল করিম মনজ্জিরের ছেলে মুহিবুর রহমান মুন্না (৩০), মৃত আসদ্দর আলীর ছেলে মোহাম্মদ মোস্তফা (৪০), মৃত ফরিদ মিয়ার ছেলে ইসমাইল আহমদ (৩০) ও স্থানীয় সাঙ্গু গ্রামের মৃত কবির মিয়ার ছেলে নোমান আহমদ (৩৯)।

এছাড়া অজ্ঞাতদের মধ্যে তদন্তে ও আসামিদের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় চার্জশিটে অভিযুক্ত পাঁচজন হলেন- তারেক আহমদ, সাইদুল ইসলাম, অপু, সানি আহমদ ও সাগর হোসেন সাগর।

3

উল্লেখ্য, গত ১০ জুলাই রাত ১০টার দিকে নগরের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সিলেট ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটে।

ঘটনার পরদিন রিপনের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলায় সিলেট রেলওয়ের স্টেশন মাস্টারসহ একাধিক কর্মকর্তা ও কর্মচারীসহ অচেনা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়।

5

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল শুক্রবার

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল শুক্রবার

1 তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর ৩নং

ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

1 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়

সিলেট ল’কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

সিলেট ল’কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

7 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত

7 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

ক্রীড়া ও সংস্কৃতিঙ্গনে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে : রেজাউল হাসান কয়েছ লোদী

ক্রীড়া ও সংস্কৃতিঙ্গনে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে : রেজাউল হাসান কয়েছ লোদী

5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

7 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা

2 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ১৬ জানুয়ারি শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে মতবিনিময় সভা

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ১৬ জানুয়ারি শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে মতবিনিময় সভা

5 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)

1
6