editor
প্রকাশিত: 11:30 AM, August 26, 2026
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লায়েক আহমদের বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, একের পর এক জায়গা দখল ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তার নাম এলেও ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না। এতসব অভিযোগের পরও প্রশাসন ও রাজনৈতিক মহলের নীরবতা এবং দলীয় কোনো পদক্ষেপ না থাকায় জনমনে নানা রহস্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, বাগান দুটির মধ্যবর্তী বর্ডার বা সীমানা এলাকায় সম্প্রতি বাঁশের বেড়া দিয়ে জমি দখলের অপচেষ্টা চালানো হয়। বিষয়টি নজরকাড়ার পর বাগান কর্তৃপক্ষ ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার করে। ঘটনার প্রেক্ষাপটে স্থানীয় থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও দখলের তৎপরতা থামেনি।
অভিযোগ রয়েছে, একটি চক্র একটি বিতর্কিত জাল দলিল তৈরি করে ভূমির ভুয়া মালিকানা দাবি করে দখল প্রতিষ্ঠার পাঁয়তারা করছে। অথচ উক্ত বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন। আইনি নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও লায়েক আহমদ ও তার সহযোগী চক্রটি একতরফা প্রভাব খাটিয়ে বেড়া নির্মাণের মাধ্যমে জবরদখলের উদ্যোগ নিয়েছে।
স্থানীয় অধিবাসীরা জানান, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এমন কর্মকাণ্ড চলায় সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তাদের প্রশ্ন প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে? লায়েকের ক্ষমতার জোর কোথায়, আর এর পেছনে কোনো অদৃশ্য হাত কাজ করছে কি না—তা নিয়ে গুঞ্জন চরমে।
চা-বাগান সংশ্লিষ্টরা বলছেন, তারাপুর ও মালনীছড়া কেবল সিলেটের ঐতিহ্যের অংশ নয়, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত। সীমানা পরিবর্তন বা অবৈধ দখলের চেষ্টা অব্যাহত থাকলে তা বাগানের স্বাভাবিক কার্যক্রম ও স্থানীয় পরিবেশের ওপর মারাত্মক হুমকি সৃষ্টি করবে।
আদালতে বিচারাধীন জমিতে নতুন করে সীমানা নির্মাণ বা দখল চেষ্টা বেআইনি উল্লেখ করে ভুক্তভোগী ও সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তারা কথিত দলিলের বৈধতা যাচাই, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত যেকোনো ধরনের জবরদখল চিরতরে বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
4 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
3 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
8 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।