editor
প্রকাশিত: 6:41 PM, February 14, 2022
সিলেট সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের অর্ন্তগত লালাদিঘীর চতুর দিকে বেষ্টটি না দেওয়ার দাবি জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন ১১নং ওয়ার্ড এলাকাবাসী। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মেয়রের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, ১১ নং ওয়ার্ডের অর্ন্তগত লালাদিঘী ঐতিহ্যবাহী প্রাচীন একটি ব্যক্তি মালিকানাধীন একমাত্র বৃহৎ দিঘী। এই দিঘীতে দীর্ঘদিন যাবত মাছ চাষ অব্যাহত আছে এবং দিঘীর জল বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে আসছি। নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি সিলেট সিটি কর্পোরেশন দিঘীর চতুরদিকে এস. এস পাইপ দ্বারা বেষ্টনি ও সজ্জিত করণের পরিকল্পনা করেছে। উল্লেখ্য দিঘীর পার একটি আবাসিক এলাকা। এখানে দুটি মসজিদ ও একটি মাদ্রাসা আছে। দিঘীর চতুর পারে এস. এস পাইপের বেষ্টনি ও সজ্জিত করণ হলে পার্শ্ববর্তী কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও বহিরাগত মানুষের অবাদ বিচরণ ঘটতে পারে। যার দরুন পর্দাশীল মহিলা এবং মাদ্রাসার কোমলমতি ছাত্র ধর্মপ্রাণ মুসল্লিসহ এলাকাবাসী বিভিন্ন সমস্যায় পরবে। সামাজিক অবক্ষয় ঘটবে, বখাটে ছেলেদের জন্য আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং দিঘীর চারদিকে বেষ্টনি হলে বৃহৎ আকার দিঘী হওয়ার দরুণ বৃহৎ টানা জাল দ্বারা মাছ উত্তোলন বাধাগ্রস্থ হবে, মাছের পরিচর্যা, পানি দূষণ রোধ এবং মাছ চাষ ক্ষতিগ্রস্থ হবে। বিধায় দিঘীর চতুরদিকে এস. এস পাইপ অথবা যেকোন ধরনের স্থাপনা দ্বারা কোন প্রকার বেষ্টনি নির্মাণ না করার জন্য আহবান জানাচ্ছি।
স্মরকলিপিতে এলাকাবসীর পক্ষে স্বাক্ষর করেন মো. ইমাদ মিয়া, মো. আব্দুল মজিদ টিয়া মিয়া, মো. খোকন, বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল সিং, মো: সেলিম আহমদ, আজাদ, রুমন, আরমান, প্রবীন সিংহ, স্বপন দে, মান্নান, অভিজিৎ সিংহ, বাপ্পু, রনজু, নিলু দে, মধুমিতা সিনহা, আশুতোষ রায়, বিষ্ণু দে, রনজন সিং, অনজন সিনহা, ধৃতা সিংহ, তানভীর, মামুনুর রশিদ, মো. জাফর ইকবাল, নিহার রঞ্জন দেব, মোহাম্মদ মুকিত, সাফওয়ান সাকিব, আহনাফ হাসান, পাপন, সাইফ, রাজু, সিপু, নাইম, রামেন্দ্র চন্দ্র দে, আব্দুর রহিম মতছির, ফয়েজ হোসেন ফেরদৌস, মনাফ আহমদ, আলিফ, আব্দুল আহাদ, মাধব দে, ইমন, সজিব, মো. শাওন আলম, আমেনা বেগম রুমী, মোমিনুর রসিদ সুজন, মো. আজহার আলম, নাদিমা আলম, রোকসানা আক্তার জলি, মো. মোজম্মিল আলী, মো. মোছব্বির আলী, রায়হান, খোকন, রনি, তানিম, মোস্তফা, ফারুক, লায়েক, খালেদ, সাদিক, সুমন আহমদ প্রমুখ।
7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
2 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
8 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
8 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
5 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।