admin

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০

দিরাই পৌরসভা নির্বাচন বড় দুই দলের বিদ্রোহী কাইয়ুম ও মোশারফ

দিরাই পৌরসভা নির্বাচন বড় দুই দলের বিদ্রোহী কাইয়ুম ও মোশারফ

1

দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বিদ্রোহী দুই প্রার্থী। গতকাল বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে বিদ্রোহী এই দুই প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমান পৌরসভার মেয়র মোশারফ মিয়া এবং দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল কদ্দুছ মিয়ার ভাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম। দিরাই পৌরসভার বর্তমান মেয়র মোশারফ মিয়াকে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নিয়ে প্রস্তাবিত মনোনয়ন তালিকায় এক নম্বরে নাম দিয়েছিল। কিন্তু দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের তালিকায় ৩ নম্বরে থাকা বর্তমান প্যানেল মেয়র দিরাই কলেজের সাবেক ভিপি বিশ^জিত রায়। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে লড়বেন মোশারফ মিয়া। খুনের মামলার পলাতক আসামী হওয়ায় মনোনয়ন দাখিলের শেষ দিন মোশারফ মিয়ার দুই আত্মীয় রায়হান আহমদ ও আছাব উদ্দিন উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে মোশারফ মিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করেছেন।
জানতে চাইলে মোশারফ মিয়ার মুঠোফোন রিসিভ করে তাঁর মেয়ে তনি বেগম জানান, তার বাবা মোশারফ মিয়া বুধবার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। নির্বাচনে অংশ নেবার জন্যই তিনি মনোনয়ন দাখিল করেছেন। কাল সকালে ঢাকা থেকে দিরাই ফিরবেন জানিয়েছেন তার বাবা। দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বললেন, আমি শুনেছি মোশারফ মিয়া উচ্চ আদালত থেকে এই রকম একটি আদেশ পেয়েছেন, নির্বাচনকালীন সময়ে যাতে তাকে আইন-শৃঙ্খলা বাহিনী কোন হয়রানি না করে। দিরাই উপজেলার রাজনীতিতে প্রভাবশালী পরিবার হিসাবে পরিচিত এক সময়ের আওয়ামী লীগ নেতা প্রয়াত আব্দুল কদ্দুছ মিয়ার ভাই বিএনপি নেতা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। দল তাঁকে মনোনয়ন না দিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্দ আব্দুল কাইয়ুম নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আব্দুল কাইয়ুম বললেন, মনোনয়ন চেয়েছি পাই নি। দলীয় চাপাচাপি থাকলেও আমার মনোনয়ন প্রত্যাহারের কোন সুযোগ নেই। আমি নির্বাচন করবো।
গত মঙ্গলবার দিরাই পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৮, কাউন্সিলর পদে ৪০ এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেরই দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমা দানকারী মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ^জিত রায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান পৌর মেয়র মোশারফ মিয়া, বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত প্রার্থী হাফিজ লোকমান, জাপার মনোনীত প্রার্থী অনন্ত মল্লিক, স্বতন্ত্র প্রার্থী শফিক মিয়া ও রশিদ মিয়া। মনোনয়ন দাখিল করছেন বিএনপি প্রার্থী অ্যাড. ইকবাল হোসেন চৌধুরী। দিরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং মুরাদ উদ্দিন হাওলাদারের কাছে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন জমা দেন। মুরাদ উদ্দিন হাওলাদার জানান, তফশিল অনুযায়ী আগ্রহী প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন গত মঙ্গলবার। বাছাই ৩ রা ডিসেম্বর। প্রত্যাহার ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর। ২১ হাজার ৩৭৯ জন ভোটার ভোট দেবেন ২৮ ডিসেম্বর।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

6 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

4 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

3 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

4 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

7 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

8 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

6 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

8 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1
7