editor
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
অনলাইন ডেস্ক :
অনেকদিন ধরেই আড়ালে রয়েছে বলিউড তারকা দীপিকা পাডুকোন। মাদক মামলার সূত্র ধরে আলোচনায় আসার পর নিজেকে অনেক গুটিয়েছেন তিনি। অবশেষে সামনে এলেন তিনি। হাসি ফুটলো তার মুখে। নতুন সিনেমার খবর দিলেন এই তারকা। তাও আবার শাহরুখ খানের বিপরীতে। যার সঙ্গে জুটি বেঁধে বলিউডের যাত্রা শুরু তার। আর প্রথম সিনেমা দিয়েই হিট তিনি। সেই প্রথম সিনেমার নায়কের সঙ্গে আবারো জুটি বেঁধে দেখা যাবে তাকে।শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের স্টুডিওতে শিগগিরই শাহরুখের সঙ্গে যোগ দিতে চলেছেন দীপিকা ‘পাঠান’ ছবির শুটিংয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ -দীপিকা ছাড়াও রয়েছেন জন আব্রাহাম।পুরো অক্টোবর মাসে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটিও পোস্ট করেননি দীপিকা। এনিসিবির তদন্তের কারণে ব্যাহত হয় তার একটি ছবির শুটিংও। শকুন বত্রা পরিচালিত ছবির শুটিং শেষ করতে অক্টোবরের শেষে দ্বিতীয় দফায় গোয়া যেতে হয় নায়িকাকে। পুরো ঘটনায় তার পাশে ছিলেন রণবীর সিং। জেরার সময়ে স্ত্রীর সঙ্গে থাকতে চাইলেও সেই সময়ে সে অনুমতি মেলেনি রণবীরের। তবে অন্ধকার দিন কাটিয়ে উঠে ফের কাজ শুরু করে দিয়েছেন দীপিকা। ‘পাঠান’-এর শুটে ফিরছেন স্বমহিমায়, তার প্রিয় ‘শাহ’র সহশিল্পী রূপে।সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নেওয়ার পর গত ৯ নভেম্বর প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করেন দীপিকা, ‘ওম শান্তি ওম’ ছবির ১৩ বছর পূর্ণ হওয়ার দিন। শাহরুখের বিপরীতে এই ছবি দিয়েই বলিউডে পা রাখেন দীপিকা। তার সঙ্গে আবার অনেকদিন পর কাজ করতে চলেছেন তিনি।
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
4 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
5 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
1 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
6 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
5 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
7 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
6 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন