editor
প্রকাশিত: 9:37 PM, August 31, 2024
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে ইসলামি দলগুলো। তাদের দাবির মধ্যে অন্যতম হলো দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ (শনিবার) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার আনার দাবি জানিয়েছি। সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। ইসলামবিরোধী কোনো আইন যেন না হয়। দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয়।
মাওলানা মামুনুল হক বলেন, কালবিলম্ব না করে সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছি, প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে।
হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে, বলেন তিনি।
তিনি আরও বলেন, আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছেন, তাতে আমরা সাড়া দিয়েছি। প্রয়োজনীয় সংস্কার করে অযথা কালবিলম্ব না করে যেন নির্বাবাচন দেওয়া হয়, তার দাবি জানিয়েছি। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।
বিকেল ৩টায় বৈঠক শুরু হয়। এতে অংশ নেন খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলামী, জমিয়তে উলামে ইসলামী, খেলাফত আন্দোলন এবং নেজামী ইসলামের নেতারা।
রাত ৮টা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে।
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
6 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 6 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে