editor
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
স্বাধীনতার ৪৯ বছরে ক্রমান্বয়ে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন আজ ভয়াবহ ক্যান্সারে রুপান্তরিত হয়েছে বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে আমাদের শপথ নিতে হবে এই ভয়াবহ ক্যান্সার থেকে জাতিকে মুক্তি দিতে লড়াই-সংগ্রামের।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম আয়োজিত “গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থা থেকেই দু:শাসন এবং অরাজকতা : উত্তরনের উপায় কি ?”-শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রহীন উন্নয়ন জনগনকে তুষ্ট করতে পারে না। ক্ষমতাসীনদের এই ঢোল পেটানো ‘উন্নয়নের’ মডেল কতটা জনগণের স্বার্থে তা ভাবতে হবে। এই উন্নয়ন মুষ্টিমেয় লুটেরা বিত্তবানদের স্বার্থে পরিচালিত হচ্ছে। মুষ্টিমেয় কিছু লোকের হাতে বিপুল সম্পদ জমা হওয়াটা ‘উন্নয়ন’ প্রক্রিয়ারই একটি ধাপ।
তিনি আরো বলেন, মার্কার রাজনীতি থেকে জনগনকে মুক্ত হতে হবে। অন্যথায় দেশ ও জাতিকে লুটেরাগোষ্টির কালো থাবা থেকে মুক্ত করা সম্ভব হবে না। দেশ-জনগন ও গণতন্ত্রের স্বার্থে নতুন শক্তির উম্বেষ ঘটাতে হবে। স্বাধীনতার ৫০ বছরে পূর্তিতে আমাদের নতুন করে ভাবতে হবে। জনগনের সামনে নতুন স্বপ্ন নিয়ে আমাদের হাজির হতে হবে। তাহলেই পরিবর্তন সম্ভব।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ কংগ্রেস মহাসচিব এডভোকেট মো. ইয়ারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সাধারন সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিডিপি ভারপ্রাপ্ত মহাসচিব কাজী আদনান তাজিম, এনডিএম যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান হীরা, কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন, ইমরান চৌধুরী, ইয়াসিন হাওলাদার, তরিকুল ইসলাম মজুমদার, ছাত্রনেতা মাসুদ রানা জুয়েল প্রমুখ।
সভাপতির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, চলমান রাজনীতির বিপরিতে নতুন রাজনীতির সুচনা করা সময়ের দাবী। আজ সমগ্র রাষ্ট্র এবং রাজনীতির ক্রান্তিকাল চলছে। এই ক্রান্তিকালে দেশ ও জাতির পক্ষে রাজনীতি প্রয়োজন।
তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধভাকে জনগনের কাছে পৌছাতে পারি তাহলে জনগন নতুন বিকল্প হিসাবে আমাদের গ্রহন করতে পারে। আমাদের রাজনীতি হতে হবে-দেশ, জনগন ও গণতন্ত্রের পক্ষে।
এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, দেশপ্রেমের রাজনীতি আজ খুবই দুর্বল হয়ে পড়ছে। আর এই কারণেই রাষ্ট্র ও রাজনীতি এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। এই অবস্থায় আমাদের নতুন করে ভাবতে হবে, নতুন রাজনীতির সূচনা করতে হবে।-বিজ্ঞপ্তি
5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
6 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
5 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
3 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
8 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
1 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
8 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ