editor

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

দুস্থ্যদের মধ্যে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর ইফতার সামগ্রী বিতরণ

দুস্থ্যদের মধ্যে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর ইফতার সামগ্রী বিতরণ

2

রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের ৪০নং ওয়ার্ডের কুচাই দক্ষিণপাড়াস্থ ক্লাব প্রেসিডেন্ট এর বাড়িতে ক্লাবের ইফতার মাহফিল ও রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর প্রেসিডেন্ট রোটারিয়ান কামরান কবির এর সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান অলিউর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের ট্রেজারার রোটারিয়ান রাজেশ দত্ত সিপি, রোটারিয়ান মোঃ আমিনুল ইসলাম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আরিফ আহমেদ চৌধুরী, পিপি রোটারিয়ান আব্দুন নূর রুয়েল, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, পিপি রোটারিয়ান সুলতান রাজু, সাবেক সেক্রেটারি রোটারিয়ান আনোয়ার কবির, পিপি রোটারিয়ান ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, রোটারিয়ান বদরুল হোসেন চৌধুরী, নবাগত সদস্য রোটারিয়ান মাহবুবুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস এর ২০২৫-২০২৬ রোটারি বর্ষের জন্য রোটারিয়ান আরিফ আহমেদ চৌধুরীকে প্রেসিডেন্ট এবং রোটারিয়ান রাজেশ দত্তকে সেক্রেটারি ও রোটারিয়ান আনোয়ার কবিরকে প্রেসিডেন্ট নমিনি হিসাবে মনোনীত করা হয়। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে অসহায় মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন ক্লাব নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে রোটারি ক্লাব অব সিলেট প্যারাডাইস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব সেবামূলক কার্যক্রমের মাধ্যমে রোটারি ক্লাবগুলো বহির্বিশ্বে সুনাম অর্জন করেছে। রোটারি ক্লাবের মানবসেবামূলক কাজগুলো গ্রহণ করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ উপকৃত হচ্ছেন। বক্তারা বলেন, বন্যা, করোনা সহ দেশের বিভিন্ন দূর্যোগে রোটারিয়ানরা সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে বঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও ক্লাবের পক্ষ থেকে সকল সেবামূলক কাজ অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

রেড ক্রিসেন্ট সেক্রেটারি নির্বাচিত হওয়ায় মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

8 সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাবের এডভাইজার ও প্রতিষ্ঠাতা সদস্য রোটারিয়ান পিপি মাহবুবুল হক চৌধুরীকে সংবর্ধনা

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

সাংবাদিকদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময় রবিবার

2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন

6 বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের উদ্যোগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধণা দেয়া হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

কুলাউড়ার বরমচালে বিদ্যুতের ট্রান্সফরমার সিরিয়াল চুরি, এরপরে কোন ওয়ার্ড?

7 কুলাউড়ার বরমচাল ইউনিয়নে বিদ্যুতের ১৫ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার ১৩ ডিসেম্বর মোহলাল এলাকার বরমচাল হাঁই স্কুল সংলগ্ন জমির

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা

8 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা অনুষ্ঠিত

6 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের বাৎসরিক সভা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর নাইওর পুলস্থ একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

2 সিসিকে’র ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষ্য এলাকাবাসীর উদ্দ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

উসমান হাদীর উপর হামলায় সিলেটে তাঁতী দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

3 ঢাকায় প্রকাশ্যে উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর তাঁতী

1
7