editor

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২১

রমজানে খোলা থাকবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ

রমজানে খোলা থাকবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ

2

অনলাইন ডেস্ক

3

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র রমজান মাসজুড়ে খোলা থাকবে মক্কার মসজিদুল হারাম ও মদিনা নগরীর মসজিদে নববি। রমজান বিষয়ক বিশেষ পরিকল্পনায় একথা জানিয়েছেন শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। গতকাল রবিবার (২৮ মার্চ) করোনাকালে পবিত্র রমজান মাসের বিশেষ পরিকল্পনা শীর্ষক এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস ও তথ্য বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মাজিব বিন আবদুল্লাহ আল কাসাবিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। আল সুদাইস জানান, ‌‌‌‌‌করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ পালন অব্যহত থাকবে। পবিত্র মসজিদুল হারামে সবার স্বাস্থ্য সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। চলমান মহামারিতে আল্লাহর অতিথিদের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হয়। ওমরাহ পালনে আগ্রহীদের করোনা টিকা নিতে উৎসাহ করে আল সুদাইস বলেন, ‘নিজের ও অন্যদের জীবন সুরক্ষায় মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আসা সবাইকে আমি করোনা টিকা নেওয়ার অনুরোধ করছি। মক্কার মসজিদুল হারামের পূর্ব প্রান্তরসহ পাঁচটি স্থান নামাজের জন্য উম্মুক্ত থাকবে। তাছাড়া বিশেষ প্রয়োজনে পরিকল্পনাধীন স্থানও অন্তর্ভূক্ত থাকবে। পুরো রমজান মাসে প্রথম তলায় ওমরাহযাত্রী তাওয়াফ আদায়ের সুযোগ থাকবে। অবশ্য রমজান মাসে জমজমের ওয়াটার কুলারের কোনো ব্যবস্থা থাকবে না। তবে প্রতিদিন জমজম পানির দুই লাখ বোতল দেওয়া হবে। আর মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইফতারি হিসেবে শুধুমাত্র পানি ও খেজুর সঙ্গে নেওয়া যাবে। তবে তা বিতরণ করা যাবে না। মসজিদের ভেতর বা বাইরের প্রান্তরে ব্যক্তিগতভাবে খাবার গ্রহণ করা যাবে না। তবে রোজাদারদের জন্য ইফতারি হিসেবে পৃথক পৃথক খাবার বিতরণ করা হবে। পবিত্র দুই মসজিদের মুসল্লিদের সেবায় ১০ হাজার কর্মচারি কাজ করবে। উল্লেখ্য, করোনা মহামারি সংক্রমণরোধে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওমরাহ স্থগিত করা হয়। গত বছরের পবিত্র রমজান মাসসহ পুরো সময় দুই মসজিদে প্রবেশে বিধি-নিষেধ জারি হয়। দীর্ঘ সাত মাস পর গত অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় ‍ওমরাহ চালু করা হয়।

অনলাইন ডেস্ক(রিপা-১৭)

1

Sharing is caring!

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

খালেদা জিয়া গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামের প্রতিচ্ছবি : পংকী

7 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন ৬নং ওয়ার্ড শাখার দোয়া মাহফিল

5 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮

ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল

ক্বারী আব্দুল হাকিমের উমরাহ পালন উপলক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সংবর্ধনা ও দোয়া মাহফিল

8 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগকে বিদায়ী সংবর্ধনা

2 মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক পার্থসারথি নাগ এর বিদায় উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

এনসিপি সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

2 সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট-১ ও সুনামগঞ্জ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী

গরীব মানুষদের জীবন সহজ করবে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার : ইমদাদ হোসেন চৌধুরী

7 সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশ থেকে বেকারত্ব দূর করতে বিএনপি অঙ্গিকারবদ্ধ। আগামীর বাংলাদেশ গড়তে

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড পেলেন উদ্যোক্তা ইমতিয়াজ কামরান তালুকদার

2 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে

খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া

খন্দকার মুক্তাদিরের গণসংযোগে ব্যবসায়ীদের ব্যাপক সাড়া

5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির গত কয়েকদিন ধরে সিলেট মহানগরের প্রাণকেন্দ্রগুলোর মার্কেট, শপিং মল ও দোকানপাটে

1
4