editor

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

দেশের এই দুর্যোগময় মুহূর্তে বেগম জিয়ার সুস্থ হওয়া খুবই প্রয়োজন : হুমায়ূন কবির শাহীন

দেশের এই দুর্যোগময় মুহূর্তে বেগম জিয়ার সুস্থ হওয়া খুবই প্রয়োজন : হুমায়ূন কবির শাহীন

3

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি ও ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সারাটাজীবন কাজ করেছেন। যতবার গণতন্ত্র হরণ করা হয়েছে, ততবার তিনি আন্দোলন করেছেন। মানুষের পাশে থেকেছেন। বাংলার গণমানুষের মুক্তির জন্য জেল-জুলুমের শিকার হয়েছেন। স্বৈরাচার সরকার তাকে নির্মম নির্যাতন করেছে। স্লো পয়জনিং দিয়ে আমাদের নেত্রীকে মারার ষড়যন্ত্র করা হয়েছে; কিন্তু মহান আল্লাহ আমাদের নেত্রীকে মানুষের খেদমত করার জন্য বাঁচিয়ে রেখেছেন। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দেশের সর্বস্তরের মানুষ দোয়া করছেন। দেশের এই দুর্যোগময় মুহূর্তে বেগম জিয়ার সুস্থ হওয়া খুবই প্রয়োজন। দেশের ১৮ কোটি মানুষ তাঁর অপেক্ষায় আছেন।

2

তিনি সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কুয়ারপাড়ে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ১২ নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

2

১২ নম্বর ওয়ার্ড কৃষকদল নেতা শামীম আহমদের সভাপতিত্বে এবং মহানগর কৃষকদলের সদস্য ও ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন জকন এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সিলেট মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সিলেট মহানগর কৃষকদলের সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ১ম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক শেখ মো. লুৎফুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহিন আহমদ, ৩৬ নং ওয়ার্ড কৃষক দল নেতা মখলিসুর রহমান, ফলিক হোসেন।

5

সম্মেলনে শামীম আহমদকে সভাপতি, মোহাম্মদ আসাদ মিয়াকে সাধারণ সম্পাদক এবং বাবু আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর ১২ নম্বর ওয়ার্ড কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সম্মেলনের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

4 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

2 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

2 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

5 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার

খন্দকার মুক্তাদিরের শোক

খন্দকার মুক্তাদিরের শোক

5 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট

যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বড় ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

যুবদল নেতা উমেদুর রহমান উমেদের বড় ভাইয়ের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের গভীর শোক

6 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

ডা. নাঈমের মতো অনান্যরাও এগিয়ে আসলে সমাজের সুবিধাবঞ্চিতরা উপকৃত হবেন: প্রফেসর ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী

3 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়

মহান বিজয় দিবসে সিলেট জেলা মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সিলেট জেলা মহিলা দলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

4 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত

1
2