editor

প্রকাশিত: 8:23 AM, September 24, 2020

দেশের ২০ ভাগ সারের চাহিদা পূরণ করছে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা : আব্দুস শহীদ এমপি

দেশের ২০ ভাগ সারের চাহিদা পূরণ করছে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা : আব্দুস শহীদ এমপি

4

ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় মতবিনিময়

8

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:-
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারের জন্য ১৮জন কৃষক প্রাণ দিতে হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সারের জন্য কোন কৃষকের প্রাণ দিতে হয়নি। এখন আর সারের জন্য কৃষকরা দৌড়াতে হয় না। সার কৃষকদের পিচনে দৌড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ক্ষমতায় গেলে শাহজালাল সার কারখানা স্থাপন করা হবে। তার এই ওয়াদা সার কারখানাটি স্থাপনের মাধ্যমে ওয়াদা পূরণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল সার কারখানাটি ভিত্তি প্রস্তর ও পরবর্তীতে উদ্বোধন করায় সার কারখানাটির উৎপাদন অব্যাহত রয়েছে। ফলে দেশের ২০ ভাগ সারের চাহিদা পূরণ করছে এ সার কারখানা। এই এলাকার সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আন্তরিকভাবে এ সার কারখানাটি স্থাপনের ক্ষেত্রে দৃঢ় মনোবল থাকায় কোন ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যেই কারখানাটি নির্মাণ কাজ শেষে চালু করা সম্ভব হয়েছে।
গতকাল ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে মহান জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি ফেঞ্চুগঞ্জ সার কারখানা পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির অন্যতম সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, যুগ্ম সচিব মো. সেলিম উদ্দিন, বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) যুগ্ম সচিব মো. আমিন উল আহসান, বিসিআইসির পরিচালক (পরিচালক ও বাস্তবায়ন) মো. লুৎফুর রহমান, সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার ফসল। এ সার কারখানার উৎপাদন অব্যাহত রেখে দেশের সারের চাহিদা পূরণ করতে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল সার কারখানার ব্যাবস্থাপনা পরিচালক প্রকৌশলী মফিজুর রহমান, সার কারখানার প্রকল্প পরিচালক আনসার আলী শিকদার, সার কারখানার জিএম (অপারেশন) সুনীল চন্দ্র দাস, জিএম (টেকনিক্যাল) তৌফিকুল আলম, জিএম (হিসাব) আ স ম আব্দুল বারিক, জিএম (প্রশাসক) এটিএম আব্দুল বাকি, জিএম (এমটিএস) মকদুম আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, সার কারখানা সিবিএর সভাপতি আব্দুল মালিক চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সার কারখানার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

3 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

2 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

7 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

3 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

2 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 2 শুক্রবার (১০

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

3 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

1 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 3

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

7 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
4