editor
প্রকাশিত: 2:37 PM, September 21, 2020
নিজস্ব প্রতিবেদক :-
দোকানের বিরোধ নিয়ে সিলেটে জামাল আহমদ নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নগরের লালদিঘীরপাড় হকার্স মার্কেটে ১১৭/১১৮ দোকান নিয়ে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত জামাল উদ্দিন হকার্স মার্কেটের কামাল স্টোরের স্বত্বাধিকারী। এসময় ব্যবসায়ীদের হাতে তারেক আহমদ নামে হামলাকারীদের একজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, নগরের টিলাগড় গ্রæপের তারেক ও রহিমের নেতৃত্বে ছাত্রলীগ নামধারী ৩০/৩৫ জন সন্ত্রাসী লালদিঘী বি-বøকের ১১৭/১১৮ ঢাকা স্টোর ও পাশ্ববর্তী একটি চকলেটের দোকানে এসে দুই দফা হামলা করে। এতে ব্যবসায়ী জামাল উদ্দিকে পেটে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে বিক্ষোব্ধ ব্যবসায়ীরা হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় ব্যবসায়ী জামালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যবসায়ীদের দাবি, ছাত্রলীগ নামধারী হামরাকারী সন্ত্রাসী প্রথমে ঢাকা স্টোরে এসে স্বত্বাধিকারী রাহাত আহমদের কাছে চাঁদা দাবি করে। এক পর্যায়ে ব্যবসায়ীরা আঁত করতে পারায় চাঁদাবাজরা সটকে পড়ে। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ৩০/৩৫ জনের একটি গ্রæপ জামাল উদ্দিনের চকলেটের দোকানে এসে চাঁদা দাবি করে। কিন্তু জামাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারেক ও রহিম তাকে ছুরিকাঘাত করে। এসময় ব্যবসায়ীরা মিলে ধাওয়া করলে হামলাকারী চাঁদাবাজরা পালিয়ে যায়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত জামালকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। এসময় ছবি তুলতে গিয়ে হামলায় স্বীকার হন দৈনিক সিলেটের সময় ও সিলেটের হালচালের আলোকচিত্রী জাকির হোসেন দিপু।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় ছুরিকাহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চাঁদা দাবির বিষয়ে কিছুই জানা নেই। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
2 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে