editor
প্রকাশিত: 1:21 PM, August 22, 2026
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে এবং থানা-পুলিশ ও স্থানীয় রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতা। অভিযুক্ত ব্যক্তির নাম মো. মাঈন উদ্দিন (৪৫)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা যুবলীগের সহ-সভাপতি।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে মোটা অঙ্কের উৎকোচ দিয়ে এবং এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে একের পর এক ঠিকাদারি কাজ হাতিয়ে নেন তিনি। ক্ষমতার পালাবদল হলেও তাঁর সেই অনিয়মের সাম্রাজ্য এখনো অক্ষত। অবৈধ পন্থায় মাত্র কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক হওয়া এই নেতা এখনো ধার করা বা নিজের লাইসেন্সে সরকারি উন্নয়ন কাজ বাগিয়ে নিচ্ছেন।
বর্তমানে ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবন নির্মাণকাজে তাঁর রাজনৈতিক দাপট ও চরম অনিয়মের চিত্র ফুটে উঠেছে। স্থানীয় সূত্র জানায়, পটপরিবর্তনের পর একটি প্রভাবশালী মহলের গোপন সমর্থন এবং বিএনপির নাম ভাঙিয়ে তিনি এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের ভবন নির্মাণে মানসম্পন্ন পাথরের পরিবর্তে পুরোনো ব্লকজাতীয় নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। আস্তরণ (প্লাস্টার), ইটের গাঁথুনি ও মেঝের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের বালু। এ ছাড়া ব্যবহৃত ইটের বড় একটি অংশ চরম নিম্নমানের। নির্মাণস্থলের পাশেই ইট ভেঙে ছোট টুকরো করে স্তূপ করে রাখতে দেখা গেছে, যা কৌশলে পাথরের বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে।
কাজে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, “কয়েক মাস ধরে এসব নিম্নমানের মালামাল দিয়েই কাজ চলছে, কোনো পরিবর্তন হয়নি।” সাইট ম্যানেজার জানান, কাজের সর্বেসর্বা ঠিকাদার মাঈন উদ্দিন নিজেই।
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা মাঈন উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি অনিয়ম অস্বীকার করে উল্টো সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। হুমকি দিয়ে তিনি বলেন, “আমার সাইটে ভিজিট করার অনুমতি কোথায় পেলেন? এখানে কোনো সাংবাদিক আসার সাহস পায় না।” শিক্ষা প্রকৌশল বিভাগ তাঁর পক্ষে রয়েছে দাবি করে তিনি জানান, তাঁর একাধিক সরকারি কাজ এখনো চলমান।
কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কান্ত বিশ্বাস জানান, “ভবনের স্ট্রাকচার বা নকশা আমাকে দেখানো হয়নি। মালামালের মান যাচাইয়ের দায়িত্ব প্রকৌশলীদের। সহকারী প্রকৌশলী সৈয়দ তারেক জহিরুল হক ও উপ-সহকারী প্রকৌশলী মালামাল দেখে সবকিছু ঠিক আছে বলে আমাকে জানিয়েছেন।”
অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মো. খাজা মাঈন উদ্দিন দাবি করেন, অধিকাংশ মালামাল নিয়মসম্মত। তবে নিম্নমানের ইট সরিয়ে নিতে ঠিকাদারকে বলা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী প্রকৌশলী সৈয়দ তারেক জহিরুল হক শুরুতে কিছু ত্রুটির কথা স্বীকার করলেও পরে সবকিছু ঠিক আছে বলে দাবি করেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে একজন চিহ্নিত ফ্যাসিস্ট সুবিধাভোগী যুবলীগ নেতা বহাল তবিয়তে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন—তা নিয়ে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
8 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর)
7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
6 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
4 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
3 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
6 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
3 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা