editor
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের বর্বরোচিত ঘটনার তিব্র নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এম.সি কলেজের প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে ও সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা শিহাব আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা রাকিব হাসান, এমসি কলেজ ছাত্রদল নেতা তৌসিফ হাসান, সাব্বির মোহাম্মদ, জামিল চৌধুরী, রাজিব হোসেন, বদরুল আলম, জিদ্দাউর রহমান, কাওসার আহমদ, তামিম আহমদ, মাছুম আহমদ, সাদেক আহমদ, সালমান আহমদ প্রমুখ।
সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমির এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদেরকে অবিলম্বে সকলের সম্মুখে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ছাত্রলীগ নামধারী ঘৃণ্য অপরাধীরা একের পর এক অপরাধ করেও কোন শাস্তি পায় না। অথচ এই ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা কোন মিছিল ও সভা করলে তাদেরকে পদে পদে বাধা প্রদান করা হয়। সরকার নিজেদের দলের লোকদের শাস্তি না প্রদান করে শুধু মাত্র বিরোধী মতাদর্শের অনুসারীদের হামলা-মামলা নির্যাতন করে যাচ্ছে। নেতৃবৃন্দরা বলেন, এ ন্যাক্কারজনক ঘটনা দেশবাসী সহ গোটা বিশ্বের মানুষকে লজ্জিত, ব্যথিত ও মর্মাহত করেছে এবং এমসি কলেজের ঐতিহ্য ও মর্যাদাকে কলংকিত ও কলুষিত করেছে। একজন নারীর এমন চরম অবমাননা ও লাঞ্চনা সভ্য সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করতে সাহস না পায়। বিজ্ঞপ্তি
7 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর
5 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ
5 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ
8 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি
5 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়
6 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট
5 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ
5 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)