editor

প্রকাশিত: 11:21 AM, September 30, 2020

ধর্ষকদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে -মিসবাহ সিরাজ

ধর্ষকদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে -মিসবাহ সিরাজ

7

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সিলেটের স্মৃতিবিজড়িত পবিত্র এই মাটিতে একজন নারীর এমন চরম অবমাননা ও লাঞ্চনা সভ্য সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। এই নক্কারজনক ঘটনা গোটা সিলেটের মানুষকে লজ্জিত, ব্যথিত ও মর্মাহত করেছে এবং এমসি কলেজের ঐতিহ্য ও মর্যাদাকে কলংকিত ও কলুষিত করেছে। তিনি বলেন, অপরাধ ও অপরাধীর পৃষ্ঠপোষকতা সভ্য সমাজ, সুধিমহল কখনো বর্দাশত করে না এবং অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করতে সাহস না পায়। তিনি আরো বলেন, ফেসবুকে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে নারী উদ্যোক্তা জিন্নাত লিসাকে যারা বিভিন্নভাবে হুমকি প্রদান করছে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবিষয়ে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি আপনাদের পাশে থাকবো। তিনি পাশবিক এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
গতকাল মঙ্গলবার বেলা ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে একঝাঁক নারীদের সমন্বয়ে ও নারী উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাত লিসার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নারী উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী জিন্নাত লিসার সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা ফারজাহান মীমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রেদওয়ান আহমদ, এডভোকেট একরামুল হাসান শিরু, এডভোকেট নজরুল ইসলাম, সিলেট উন্নয়ন সংস্থার সহ সংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, নাহিদা তালুকদার, নিসাত তাবাস্সুম, লিজা ইসলাম, নানজানা সানি, মালিহা জান্নাত, সানজিদা জাহান, রামিসা জান্নাত, ডালিয়া জামান, সুমি বেগম, ফাতেমা আক্তার, তানিয়া আক্তার তান্নি, সুহানা রহমান সোনিয়া, ফাহমিদা সুলতানা সাদিয়া, চৌধুরী মায়া, কাশফিয়া শারমিন, আদিবা নওশিন, লিবিয়া আক্তার, সোনিয়া আক্তার রাইসা, সোনিয়া, লাবণ্য, সুজানা, আমিনা চৌধুরী, রিমা তালুকদার, হ্যাপী বেগম, সুহানা রহমান, রজব আলী চিশতি, মো. বাহা উদ্দিন, মনির আহমদ, শাহীন আহমদ, সেলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

1 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

1 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

2 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

5 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ 8 বুধবার (১২

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

6 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

6 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার

1
8