editor
প্রকাশিত: 7:52 AM, October 6, 2020
সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ, নোয়াখালীতে নারীর ওপর নির্মম নির্যাতনসহ সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়কে মানববন্ধন-বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজউক উত্তরা মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, উত্তরা হাইস্কুল, নবাব হাবিবুল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে যুক্ত আছেন।
পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টার দিকে বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে তাঁরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানারসহ ধর্ষণবিরোধী নানা লেখা নিয়ে রাস্তায় অবস্থান নেন। এ সময় তাঁরা ধর্ষকের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা রয়েছে—‘ধর্ষণমুক্ত দেশ চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘নারী কোনো পণ্য নয়, নারী কোনো ভোগ্য নয়’ প্রভৃতি।
শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘মানুষ তুমি চুপ কেন?’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’ প্রভৃতি।
কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘ধর্ষণ বা যেকোনো নিপীড়নের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। ক্ষমতার অপব্যবহার করে এভাবে নারীদের ওপর অত্যাচার আমরা আর মানতে পারছি না। নারী কোনো ভোগ্য পণ্য হতে পারে না। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া না হলে এটা কখনোই থামবে না।
ধর্ষকের বিচার দাবিতে উত্তরায় দুই দিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ করে আসছেন শিক্ষার্থীরা। গত রোববার সকালে তাঁরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
একই দাবিতে গতকাল সোমবার সকালেও তাঁরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হন। এ সময় প্রথমে পুলিশ তাঁদের পথ রোধ করার চেষ্টা করে। পরে তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়কে নামেন। একপর্যায়ে তাঁরা বিক্ষুব্ধ হয়ে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় এসে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর দুপুর দুইটার দিকে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হয়। গতকালের ঘোষণা অনুযায়ী আজও সকালেও তাঁরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের একজন লাবিব মুহান্নাদ। তিনি বলেন, ‘আমাদের দাবি একটাই, আমরা ধর্ষকের ফাঁসি চাই। এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব।’
8 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
2 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
5 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 2 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
5 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
3 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
5 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক