editor

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

3

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে যাওয়ার পথে ধর্ষণবিরোধী মিছিলে বাধা দিয়ে তাতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।

নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

4

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাহবাগ মোড়ের গণজমায়েত থেকে দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশে রওনা দেয় ধর্ষণবিরোধী মিছিলটি। আন্দোলনকারীরা প্রথমে শাহবাগ থেকে টিএসসির দিকে যান। সেখানে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে রওনা দেয় মিছিলটি। কিছুক্ষণ পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে পাঁচজন আহত হন।

8

আন্দোলনকারীদের একজন জানান, মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে তাদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পরে আহতদের উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে ফিরে যান তাঁরা।

5

ওই আন্দোলনকারী আরো জানান, পুলিশের লাঠিচার্জে মোহাম্মদপুর থানা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা সম্পাদক আসমানি আশাসহ পাঁচজন আহত হয়েছেন৷ তাঁদেরকে হাসপাতালে নেওয়া হচ্ছে৷

এর আগে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুরু হয় গণজমায়েত। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা নিয়ে এতে যোগ দেন। অংশ নেন সাহিত্যিক, লেখক, ব্লগাররা‌ও।

আন্দোলনকারীরা জানান, আজকের কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এঁদের মধ্যে ছিলেন যুব সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। যোগ দিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষও। এছাড়া টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে। মূলত সেখানে বিভিন্ন হলের ডাকসু নেতারা ছিলেন। তাঁদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থীরা। এসব সাধারণ শিক্ষার্থীরা আসেন রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকা থেকে।

2

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অবস্থান নেন আন্দোলনকারীরা। এর আগে বৃষ্টি উপেক্ষা করে শাহবাগ মোড়ে আসতে শুরু করেন ধর্ষণবিরোধী আন্দোলনকারীরা। তবে কর্মসূচিতে বাধা আসে বৃষ্টির কারণে। পরে বৃষ্টি কমলে বেলা ১২টার দিকে শুরু হয় কর্মসূচি।

এর আগে নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়। ধর্ষণবিরোধী গণজমায়েতে উত্তাল ছিল রাজধানীর শাহবাগ। উত্তরায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এসব সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে কেবল নোয়াখালীর ওই ঘটনা নয়, সিলেটের এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণসহ সারা দেশে নারী নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

7 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের  দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

শাহজালাল রহ. মাজারের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

3 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার

1
7