editor

প্রকাশিত: 7:07 AM, October 8, 2020

ধর্ষণের প্রতিবাদকারী যখন ধর্ষক

ধর্ষণের প্রতিবাদকারী যখন ধর্ষক

3

রেজওয়ান আহমদ
দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনায় সিলেটসহ সারাদেশের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন । ধর্ষণকারীদের নির্যাতন থেকে বাদ যাচ্ছে না শিশু থেকে শুরু করে পাঁচ সন্তানের জননীও। সরকারের নির্দেষনায় আইনশৃংখলা বাহিনী ধর্ষণকারীদের গ্রেফতারে জুড়ালো অভিযান চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ধর্ষণকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
গত (২৫ সেপ্টেম্বর) সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণ ধর্ষণ করা হয়। ধর্ষণের প্রতিবাদে সিলেট সহ সারা দেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাধারণ মানুষ, ছাত্রসমাজ, বিভিন্ন সংগঠন মানববন্ধন, প্রতিবাদ সভা সহ বিভিন্ন আন্দোলন করে যাচ্ছেন। সরকারের নির্দেশনায় গ্রেফতার করা হয়েছে ধর্ষণকারীদের। এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে রাকিবুল হোসেন নিজু ঐ মানববন্ধনে অংশগ্রহণ করে ধর্ষণের প্রতিবাদ জানায়। অথচ ধর্ষণের প্রতিবাদ করে এসে সচেতন না হয়ে উল্টো নিজেই এক কিশোরী কে ধর্ষণ করে। নগরীর দাড়িয়াপাড়া এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হলে নিজু কে গ্রেফতার করে র‌্যাব ৯।
খোঁজ নিয়ে জানাযায় রাকিবুল হোসেন নিজু বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে গত(২৯ সেপ্টেম্বর) ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার (০২ অক্টোবর) শুক্রবার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ধর্ষণকারী রাকিবুল হোসেন নিজুকে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থেকে গত (০৩ অক্টোবর) শনিবার গ্রেফতার করা হয়। নিজু দাড়িয়াপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজারে। ধর্ষিতা কিশোরী নগরীর আরেকটি এলাকায় বসবাস করছে বলে জানা গেছে।
ধর্ষণের ঘটনায় পুলিশ নিজু কে এক দিনের রিমান্ডে নিলে : ধর্ষক নিজু ধর্ষণের কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশকে। কিশোরীকে তার ভাড়াটে বাসায় কিভাবে ফুসলিয়ে এনেছে সেসব তথ্য জানায় নিজু।
এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসি’তে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে আদালতে নেয়া হয়। ওইদিন বেলা আড়াইটার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক জিয়াদুর রহমানের আদালতে নিজুকে হাজির করে পুলিশ। শুনানী শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

7 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর)

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

4 ‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

5 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

8 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

6 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

2 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

5 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের

1
7